শেয়ারFacebookWhatsApp

'মক্তব' শব্দের অর্থ কী?

উত্তর: 'মক্তব' শব্দের অর্থ হলো- লেখার স্থান, বিদ্যালয়, কার্যালয় ইত্যাদি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'মক্তব' শব্দের অর্থ কী?

উদ্দীপক

মুজাহিদুল ইসলাম একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে তিনি গুড মর্নিং, গুড ইভিনিং পরিভাষা ব্যবহার করেন। অপরদিকে তার ভাই সিরাজুল ইসলাম একজন চাষি হলেও তিনি নিয়মিত নামাজ আদায় করেন এবং জাহান্নামের ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন।

Comilla · 2017

উত্তর

'মক্তব' শব্দের অর্থ হলো- লেখার স্থান, বিদ্যালয়, কার্যালয় ইত্যাদি।

উত্তর

ইসলামি শিক্ষা তাওহিদভিত্তিক। এ শিক্ষার মূল কথা হলো- অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তিই ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন। কারণ তাওহিদ হলো ইমানের মূল। এ কারণে ইসলামের সকল শিক্ষা তাওহিদের ওপর প্রতিষ্ঠিত।

উত্তর

মুজাহিদুল ইসলামের কর্মকান্ড ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতি হলো কুরআন-সুন্নাহের আলোকে অনুসরণীয় জীবন পদ্ধতি। যে সংস্কৃতি শিক্ষা-সাধনায়, সাহিত্যে স্থাপত্যে, চিত্র ভাস্কর্যে, আধ্যাত্মিক, নৈতিক, ব্যক্তিগত, পারস্পরিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইসলামি নীতি-আদর্শ ও মননশীলতাকে লালন করে, ব্যাপকার্থে তাই ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধগুলো সক্রিয় থাকে। ইসলামি সংস্কৃতির রয়েছে নিজস্ব ঐতিহ্য। এ সংস্কৃতিতে একজন অপরজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করে। এই সালামের মধ্যে রয়েছে ইসলামি সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন।উদ্দীপকের মুজাহিদুল ইসলাম একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে সালাম বিনিময় না করে ইসলামি সংস্কৃতি ভুলে গিয়ে গুড মর্নিং ও গুড ইভিনিং বলছেন। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুজাহিদুল ইসলামের সালাম পরিহারের কাজটি ইসলামি সংস্কৃতির পরিপন্থি।

উত্তর

উদ্দীপকে সিরাজুল ইসলাম একজন তাকওয়াবান ব্যক্তি। আর ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া অর্থ- আত্মরক্ষা করা, কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা, আল্লাহভীতি। আল্লাহর ভালোবাসা হারিয়ে অমঙ্গলে নিমজ্জিত হওয়ার ভয়ে সকল খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। যিনি যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে।আল্লাহ বলেন,অর্থ: তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান। (সুরা হুজুরাত: ১৩)উদ্দীপকের সিরাজুল ইসলাম একজন চাষি হলেও নিয়মিত নামাজ আদায় করেন। কেননা নামাজ মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী কাফির। এর জন্য কঠিন শাস্তি রয়েছে। এছাড়াও সিরাজুল ইসলাম জাহান্নামের ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন। কেননা তিনি জানেন কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন। এগুলি মূলত তাকওয়ারই বৈশিষ্ট্য। তিনি এ কাজের মাধ্যমে ইমানের পূর্ণতা অর্জন করতে সক্ষম হবেন। আল্লাহ বলেন, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃতুবরণ করো না।পরিশেষে বলা যায়, সিরাজুল ইসলাম তার কাজের দ্বারা দুনিয়া ও আখিরাতে সীমাহীন সুফল লাভ করবেন।
HSCIslamic Studies 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।