শেয়ারFacebookWhatsApp

'আদল' শব্দের অর্থ কী?

উত্তর: আদল শব্দের অর্থ ন্যায়বিচার করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'আদল' শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব তাওফিকুর রহমান দুই সন্তানের জনক। তিনি ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই আদব-কায়দা, কুরআন-হাদিস, আমল-আকিদা ও নৈতিক চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। তিনি তার সন্তানদেরকে আদর্শ মানব হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়াসহ সকল ব্যয়ভার বহন করেন। অপরদিকে, তার বন্ধু রোহান সাহেব একজন ব্যাংকার। তিনি অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরে দেখলেন, তার স্ত্রী অসুস্থ। তিনি দ্রুত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলেন এবং নিজ হাতে সেবা-শুশ্রুষা করলেন।

Dhaka · 2025

উত্তর

আদল শব্দের অর্থ ন্যায়বিচার করা।

উত্তর

গোপনীয়তা রক্ষা করা ইসলামের আদর্শ। ইসলাম অন্যের গোপন দোষ প্রকাশ করাকে নিরুৎসাহিত করে। কেউ যদি কোনো মুসলমান ভাই বা বোনের ব্যক্তিগত কোনো ভুল দেখতে পায় বিশেষ করে যদি তা এমন দোষ হয় যা সমাজে অপমান বা অপকারের কারণ হতে পারে, তবে তা প্রকাশ না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গোপনে উপদেশ দেওয়া উত্তম। আল্লাহ তায়ালা কিয়ামতের দিন নিজ বান্দাদের বিচার করবেন। যদি কেউ দুনিয়াতে অপরের দোষ গোপন করে সহানুভূতি দেখায়, আল্লাহও কিয়ামতের ভয়াবহ দিনে তার গুনাহ গোপন করবেন এবং তাকে লজ্জা থেকে রক্ষা করবেন। ইসলামের শিক্ষা হলো মুসলমানদের দোষ জানলে গোপন করে তার ইজ্জত রক্ষা করা এবং সহযোগিতার মাধ্যমে সংশোধন করা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব তাওফিকুর রহমানের কর্মের সাথে সন্তানের প্রতি পিতার কর্তব্য পালনের দৃষ্টান্ত ফুটে উঠেছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে মহান আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পিতার কর্তব্য হলো সন্তানকে ইসলামি আদর্শে গড়ে তোলা। মূলত স্বভাবগতভাবে শিশুরা ইসলামি স্বভাবের ওপরই জন্ম নেয়। কিন্তু বাবা-মা বা পরিবারের সদস্যরা যদি ইসলাম থেকে বিচ্যুত থাকে, অনৈসলামিক ধ্যানধারণা ও চালচলনের অধিকারী হয়ে থাকে, তবে শিশু সন্তানরা তাদের সেই ধ্যানধারণা ও চালচলনে অভ্যন্ত হয়ে ওঠে। পক্ষান্তরে, বাবা-মা যদি ইসলামের অনুসারী হয়ে, আল্লাহর পথে চলে, তবে সন্তানরাও ইমান এবং ইসলামের শিক্ষাই লাভ করবে।সন্তান ইমানের পথেই তাদের অনুসরণ করবে। সন্তানকে প্রথম থেকেই আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়াপ্ত পিতার কর্তব্য। তাছাড়া সন্তানের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করাও পিতার কর্তব্য। মহান আল্লাহ বলেন, "সন্তান ও সন্তানের জননীর যথাযথ আহার এবং পোশাকের দায়িত্বভার পিতার।" (সূরা আল বাকারা: ২৩৩) শিক্ষা সম্পর্কে মহানবি (সা.) বলেন, "পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি) সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত তাওফিকুর রহমানের কর্মে সন্তানদের প্রতি পিতার কর্তব্য পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রোহান সাহেবের কর্মে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পালনের দৃষ্টান্ত ফুটে উঠেছে। ইসলাম স্বামী-স্ত্রীর উভয়ের মর্যাদা ও অধিকার সংরক্ষণের জন্য কতিপয় অধিকার ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। স্বামীর প্রতি স্ত্রীর যেমন কর্তব্য রয়েছে, তেমনি স্ত্রীর প্রতিও স্বামীর কর্তব্য রয়েছে। উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পারিবারিক জীবনে স্বামীর কর্তব্য হলো স্ত্রীর ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও বাসস্থানের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যয়ভার বহন করা, সেবা-শুশ্রুষা করা। মহান আল্লাহ বলেন, "সন্তান ও জননীর ভরণপোষণের ভার পিতার ওপর ন্যস্ত।" (সূরা আল বাকারা: ২৩৩)। মহানবি (সা.) বলেন, "প্রত্যেক পুরুষ নিজ পরিবারের লোকদের তত্ত্বাবধায়ক এবং তিনি নিজের অধীনস্তদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন।" (বুখারি) স্ত্রীদের চিকিৎসা করানো স্বামীর দায়িত্ব। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) নিজে স্ত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতেন। হযরত আয়েশা (রা.) বলেন, "রাসুলুল্লাহ (সা.) আমার মাথায় হাত রেখে দোয়া করতেন এবং দোয়া করতেন যেন আমি শিফা পাই।" (বুখারি) উদ্দীপকে রোহান সাহেবের স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো এবং নিজে সেবাশুশ্রুষা করার মাধ্যমে ইসলাম প্রদত্ত স্ত্রীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে। পারিবারিক জীবনে উক্ত কাজের প্রভাব খুবই ভালো। কেননা এতে স্ত্রীরা পরিবারে যথাযথ সম্মান ও মর্যাদার সাথে বসবাস করতে পারে। পারিবারিক জীবনে স্বামী ও স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং পরিবারে অনাবিল শান্তি বিরাজ করে। এমন পরিবারে মহান আল্লাহ রহমত ও বরকত দান করেন। এতে পরিবার সার্বিক প্রশান্তি লাভ করে থাকে।
HSCIslamic Studies 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।