শেয়ারFacebookWhatsApp

"যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।"- ব্যাখ্যা কর।

উত্তর: "যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভুত কল্যাণ দান করা হয়েছে।"- এটি কুরআনুল কারিমের সূরা আল-বাকারার ২৬৯নং আয়াত। হিকমাত অর্থ বিচক্ষণতা, জ্ঞান, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কুরআন-সুন্নাহ বোঝার গভীরতা এবং জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগানোর ক্ষমতা। হিকমাতের মাধ্যমে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। জীবনে জটিল পরিস্থিতিতে কী করতে হবে তা বুঝতে পারে। দ্বীন দুনিয়ার মাঝে ভারসাম্য বজায় রাখতে পারে। হালাল-হারাম, ন্যায়-অন্যায় চিহ্নিত করতে পারে। অর্থাৎ হিকমাত হলো আল্লাহ প্রদত্ত এক প্রজ্ঞা, যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনা করে আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে সাহায্য করে। তাই আল্লাহ বলেছেন, "যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।"

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।"- ব্য…

উদ্দীপক

বাতেন মিয়া তার স্ত্রী মমতাজ বেগমের সাথে ভালো ব্যবহার করেন না। নিজে দামি ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীকে প্রয়োজনীয় ভরণপোষণ দেন না। তা সত্ত্বেও মমতাজ বেগম স্বামীর সেবাযত্ন করেন। তার সাথে উত্তম ব্যবহার করেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন।

Jessore · 2025

উত্তর

যে পরিবার ইসলামি নীতি-আদর্শ দ্বারা পরিচালিত হয় সেটিই ইসলামি পরিবার।

উত্তর

"যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভুত কল্যাণ দান করা হয়েছে।"- এটি কুরআনুল কারিমের সূরা আল-বাকারার ২৬৯নং আয়াত। হিকমাত অর্থ বিচক্ষণতা, জ্ঞান, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কুরআন-সুন্নাহ বোঝার গভীরতা এবং জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগানোর ক্ষমতা। হিকমাতের মাধ্যমে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। জীবনে জটিল পরিস্থিতিতে কী করতে হবে তা বুঝতে পারে। দ্বীন দুনিয়ার মাঝে ভারসাম্য বজায় রাখতে পারে। হালাল-হারাম, ন্যায়-অন্যায় চিহ্নিত করতে পারে। অর্থাৎ হিকমাত হলো আল্লাহ প্রদত্ত এক প্রজ্ঞা, যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনা করে আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে সাহায্য করে। তাই আল্লাহ বলেছেন, "যাকে হিকমাত দান করা হয়েছে, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।"

উত্তর

উদ্দীপকে বাতেন মিয়ার কর্মকাণ্ড স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে। স্ত্রীর অধিকার সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে তারাই উত্তম যারা স্ত্রীদের নিকট উত্তম।” (তিরমিযি) স্ত্রীর সাথে স্বামীর সদাচরণ করা অবশ্য কর্তব্য। কারণ স্ত্রী তার সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে। সন্তান লালন-পালন করে, ঘর-সংসার দেখাশোনা করে। এমনকি অনেকে স্বামীর ব্যবসা এবং কৃষিকাজেও সরাসরি অংশগ্রহণ করে। তাছাড়া স্বামীর অসুস্থতায় সেবা করে, বিপদে সাহায্য করে। যদি স্ত্রী কখনো অনিচ্ছাকৃতভাবে কিংবা ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তবে স্বামী তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন এবং সংশোধন করে দেবেন। স্ত্রীর কোনো ত্রুটি হলে সেদিকে না তাকিয়ে তার সদগুণের দিকে তাকিয়ে স্বামীকে খুশি হতে হবে। এ মর্মে আল্লাহর নির্দেশ, “তোমরা যদি তাদের অপছন্দ কর, তাহলে এটি এমন হবে যে, তোমরা একটি জিনিসকে অপছন্দ করছ অথচ আল্লাহ তার মধ্যে বিপুল কল্যাণ নিহিত রেখে দেবেন।” (সূরা আন-নিসা: ১৯) মহানবি (সা.) বলেছেন, "যদি স্ত্রীর কোনো ব্যবহারে স্বামী, অসন্তুষ্ট হয়, তবে অন্য ব্যবহারে খুশি হবে।" (মুসলিম: ১৪৬৯) আল্লাহ তায়ালা বলেন, "তবে তোমরা যদি তাদের ক্ষমা কর, তাদের ওপর জোরজবরদস্তি না কর এবং তাদের দোষত্রুটি ক্ষমা করে দাও, তাহলে জেনে রেখ- 'আল্লাহ নিজেই বড় ক্ষমাশীল ও দয়াবান।” (সূরা আত-তাগাবুন: ১৪) সেজন্য স্ত্রীর সাথে সদাচরণ করা স্বামীর কর্তব্য। উদ্দীপকে বাতেন মিয়া তার স্ত্রী মমতাজ বেগমের সাথে ভালো ব্যবহার করেন না। নিজে দামি ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীকে প্রয়োজনীয় ভরণপোষণ দেন না। তাই বলা যায়, তার উক্ত কর্মকাণ্ডে ইসলাম নির্দেশিত স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

উত্তর

স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড সঠিক ও যথার্থ। ইসলামি পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর যেরূপ কর্তব্য রয়েছে, স্বামীর প্রতিও স্ত্রীর তদপেক্ষা অধিক কর্তব্য রয়েছে। স্ত্রীর সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি নফল ইবাদত ছেড়ে দিতে হয় তাও করতে হবে। মহানবি (সা.) বলেছেন, "যার হাতে মুহাম্মদ (সা.)-এর জীবন সে সত্তার শপথ করে বলছি, স্বামীর হক আদায় না করে আল্লাহর হক আদায় করা যায় না।” (বায়হাকি) সর্বদা নিজ হাতে স্বামীসহ স্বামীগৃহের সকল কাজকর্ম সম্পাদন করবে। স্বামীর সেবাযত্ন করবে, তার আনুগত্য করবে সদাসর্বদা স্বামীর কল্যাণ কামনা করবে। এগুলো করার মাধ্যমে স্বামীর অধিকার আদায় হবে এবং উত্তম স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করবে। উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য সম্পর্কে মহানবি (সা.) বলেন, "মুমিনদের জন্য তাকওয়ার পর সবচেয়ে উত্তম জিনিস হলো নেককার চরিত্রবতী স্ত্রী, এমন স্ত্রীর যে স্বামীর আদেশ মেনে চলে, স্বামী তার দিকে তাকালে সন্তুষ্ট হয়ে যায়। আর স্বামীর অনুপস্থিতিতে তার নিজের ও স্বামীর ধনসম্পদের ব্যাপারে স্বামীর কল্যাণকামী হবে।” (ইবনে মাজাহ) উদ্দীপকে যেমনটি আমরা মমতাজ বেগমের কর্মকাণ্ডে দেখতে পাই। কেননা তিনি স্বামীর সেবাযত্ন করেন। তার সাথে উত্তম ব্যবহার করেন এবং সর্বদা-তাকে খুশি রাখার চেষ্টা করেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্ত্রী হিসেবে মমতাজ বেগমের কর্মকাণ্ড সঠিক।
HSCIslamic Studies 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।