"তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও।”- ব্যাখ্যা কর।
উত্তর: ইসলাম আপনজন তথা আত্মীয়স্বজনের অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছে। আত্মীয়স্বজনের মিরাসী অধিকারসমূহ যথাযথভাবে আদায় করার জন্য ইসলাম নির্দেশ দেয়। আল্লাহ তায়ালা বলেন, "তোমরা আত্মীয়স্বজনের প্রাপ্য দিয়ে দাও।” (সূরা বনি ইসরাইল: ২৬) আল্লাহ তায়ালা আরও বলেন, "তারাই সত্যিকার ধর্মপরায়ণ ব্যক্তি, যারা মহান আল্লাহ পাকের মহব্বতে আত্মীয়স্বজনকে ধনসম্পদ দান করে।" (সূরা আল-বাকারা: ১৭৭) - মৃত নিকটাত্মীয়ের সম্পদে অপর আত্মীয়ের হক (প্রাপ্য) নির্ধারিত আছে। তাই বলা যায়, আপনজন বা নিকটাত্মীয়দের অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহ তায়ালা তাগিদ দিয়েছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও।”- ব্যাখ্যা কর।
উত্তর