'পিতা তোমার জান্নাত বা জাহান্নাম'- ব্যাখ্যা করো।
উত্তর: “পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম”–এ বাণীটি রাসুল (সা.)-এর। সন্তানের জন্য পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ সম্পদ তা বোঝানোর জন্যই রাসুল (সা.) এ উক্তি করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, সন্তানের জান্নাত লাভের উপায় হলো পিতামাতা আবার সন্তানের জাহান্নামে যাওয়ার কারণও পিতামাতা। হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর হকের পরই বান্দার হকের স্থান। আর বান্দার হকের মধ্যে সর্বাগ্রে হলো মাতাপিতার হক। যে সন্তান তার সাধ্যমতো পিতামাতার হক যথাযথভাবে পালন করবে সে জান্নাত লাভ করবে। আর যে তার পিতামাতার হক সঠিকভাবে পালন করবে না সে জাহান্নামে যাবে। পিতামাতা সন্তানের ওপর অসন্তুষ্ট থাকলে সে শত ইবাদত-বন্দেগি করেও জান্নাতে যেতে পারবে না। প্রশ্নে প্রদত্ত বাণী দ্বারা এ বিষয়টিই তুলে ধরা হয়েছে, যাতে আমরা সবাই সঠিকভাবে পিতামাতার হক আদায় করতে পারি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'পিতা তোমার জান্নাত বা জাহান্নাম'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর