শেয়ারFacebookWhatsApp

পিতামাতা তোমার জান্নাত ও জাহান্নাম- ব্যাখ্যা কর।

উত্তর: পিতামাতার সাথে সদাচরণ ও তাদের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা যায়। পিতা মাতা হলেন সন্তানের সবচেয়ে আপনজন। সেবাযত্ন ও ভালো ব্যবহার করার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। এতে জান্নাত লাভের পথ সহজ হয়। আর পিতামাতাকে কষ্ট দিলে বা তাদের অবাধ্য হলে আল্লাহ ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্যতা বা তাদের কষ্ট দেওয়ার পরিণতি হলো জাহান্নাম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পিতামাতা তোমার জান্নাত ও জাহান্নাম- ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাজধানীর আগারগাওয়ে প্রবীণ হিতৈষী সংঘ নামক বৃদ্ধাশ্রমে ৭০-৯০ বছর বয়সি ১৪ জন বাবা এবং ১৬ জন মা রয়েছেন। তাদের প্রায় সবাই বিত্তশালী। কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব কেউ বা বিশিষ্ট ব্যবসায়ী। আবার আছেন বিত্তশালী ব্যক্তির স্ত্রীও। বৃদ্ধাশ্রমটির চতুর্থতলার বারান্দায় বসে কী যেন ভাবছিলেন ৮০ ছুঁইছুঁই বয়সি এক মা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন । পুলিশের ডিএসপি ছিলেন তিনি। ১৯৯২ সালে স্বামী মারা যান। দুই সন্তান থেকেও নেই। রাজধানীর মিরপুর এলাকায় ৮ তলা বাড়িও আছে। আক্ষেপ করে বলেছেন, ওই বাড়িতে যদি একটু জায়গা হতো, তাহলে ছেলেমেয়ে ও স্বজনদের দেখতে পেতেন এবং নিজেকে শূন্য মনে হতো না। ড. কাফিলুদ্দীন সরকার মনে করেন, সন্তানের দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাবই সামাজিক পদস্খলনের কারণ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

বিরূরুল ওয়ালিদাইন অর্থ— পিতামাতার সাথে সদ্ব্যবহার করা।

উত্তর

পিতামাতার সাথে সদাচরণ ও তাদের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করা যায়। পিতা মাতা হলেন সন্তানের সবচেয়ে আপনজন। সেবাযত্ন ও ভালো ব্যবহার করার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। এতে জান্নাত লাভের পথ সহজ হয়। আর পিতামাতাকে কষ্ট দিলে বা তাদের অবাধ্য হলে আল্লাহ ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্যতা বা তাদের কষ্ট দেওয়ার পরিণতি হলো জাহান্নাম।

উত্তর

উদ্দীপকে ড. কাফিলুদ্দীন সরকার মাতা-পিতার অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হিসেবে যে মন্তব্য করেছেন তার সাথে আমি সহমত পোষণ করি। ইসলামি পরিবারে মাতা-পিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো— তাদের সাথে সদাচরণ করা, অসুস্থ হলে সেবা করা, বিনয়ী হওয়া, বার্ধক্যে বিশেষ সেবা করা ইত্যাদি। পিতা-মাতার মৃত্যুর পরও সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য রয়েছে। কুরআন হাদিসে মাতা- পিতার প্রতি সন্তানকে এসব দায়িত্ব পালনের ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় সন্তানের ধর্মীয় মূল্যবোধের অভাবে এসব দায়িত্বপালনে অনিহা প্রকাশ করে। যা ড. কাফিলুদ্দীন সরকারের বক্তব্যে ফুটে উঠেছে। উদ্দীপকে বৃদ্ধ বয়সে মাতা-পিতাকে বৃদ্ধাশ্রমে রাখার কারণ হিসেবে বলেন, সন্তানের দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাব সামাজিক পদঙ্খলনের কারণ। তার বক্তব্যে মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্বহীনতার কারণ ফুটে উঠেছে। পৃথিবীতে প্রতিটি মানুষ মহান স্রষ্টার পরে তার অস্তিত্বের জন্য তার মাতা-পিতার কাছে চিরঋণী। মাতা-পিতার প্রতি কর্তব্য পালন করতে মহান আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, “তোমরা মাতা-পিতার সাথে সদাচরণ করো (সুরা নিসা: ৩৬)।” কিন্তু অনেকে ধর্মীয় মূল্যবোধের অভাবে ও দায়িত্বহীনতার কারণে মাতা- পিতার অধিকার আদায় করে না। এভাবেই দিন দিন সামাজিক পদস্থলন হচ্ছে। তাই আমি ডা. কাফিলুদ্দীন সরকারের সাথে একমত পোষণ করি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বৃদ্ধাশ্রমে আশ্রিতরা জীবদ্দশায় সন্তানের দায়িত্ব ও কর্তব্য থেকে বঞ্চিত হয়েছে। ইসলামি পরিবারে যেমন সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব ও কর্তব্য রয়েছে তেমনি মাতা-পিতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য দুটি পর্যায়ে বিভক্ত। কিছু দায়িত্ব জীবদ্দশায় আর কিছু দায়িত্ব ইন্তেকালের পর পালন করতে হয়। মাতা-পিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের কর্তব্যসমূহ হলো— সদাচরণ করা, সুন্দর সম্পর্ক রাখা, বার্ধক্যে বিশেষ সেবা করা, ব্যয় নির্বাহ করা, কষ্ট না দেওয়া ইত্যাদি। যা থেকে উদ্দীপকের বৃদ্ধাশ্রমে আশ্রিতরা বঞ্চিত হয়েছে। উদ্দীপকে বৃদ্ধাশ্রমে আশ্রিতরা ৭০-৯০ বছর বয়সী। তাদের প্রায় সবাই বিত্তশালী। কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব কেউ বা বিশিষ্ট ব্যবসায়ী। আবার আছেন বিত্তশালী ব্যক্তির স্ত্রীও। তাদের সন্তানসন্ততি থাকা সত্ত্বেও তারা বৃদ্ধাশ্রমে আশ্রিত। এতে তারা জীবদ্দশায় সন্তানের দায়িত্ব ও কর্তব্যে থেকে বঞ্চিত। মাতা-পিতার জীবদ্দশায় সন্তানের নানা দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন— বার্ধক্যে বিশেষ সেবা করা, সুসম্পর্ক বজায় রাখা, কষ্ট না দেওয়া, বিনয়ী হওয়া, ব্যয় নির্বাহ করা, বৃদ্ধ বয়সে সঙ্গ দেওয়া ইত্যাদি । যেমন আল্লাহ বলেন— 'যদি মাতা-পিতার একজন কিংবা উভয়ে তোমার সামনে বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক 'উহ' শব্দটিও উচ্চারণ করো না এবং তাদেরকে তিরস্কার করো না।' (সুরা বনি ইসরাইল : ২৩) পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৃদ্ধাশ্রমে আশ্রিতরা জীবদ্দশায় সন্তানের দায়িত্ব ও কর্তব্য থেকে বঞ্চিত হয়েছে। আর আমাদের সকলের উচিত মাতা-পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা।
HSCIslamic Studies 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।