শেয়ারFacebookWhatsApp

মোহরানা কার অধিকার?

উত্তর: মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মোহরানা কার অধিকার?

উদ্দীপক

মুহাইমিন একটি বিশেষ পরিবেশে বেড়ে ওঠেছে। যেখানে সকল কাজ করা হয় বিসমিল্লাহ বলে, ছোটদের স্নেহ করা হয় এবং বড়দেরকে সালাম ও সম্মান করা হয়। আর প্রত্যেকেই নিজ নিজ কর্তব্য পালনে বদ্ধপরিকর। মুহাইমিনের শিক্ষকপিতা সন্তানদের প্রত্যেককে ধর্মীয় রীতিনীতি পালনে শিক্ষা দেন। তিনি ছেলেমেয়ের পার্থক্য না করে সকলের প্রতি সমান আচরণ করে থাকেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার।

উত্তর

তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ-এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নং আয়াত। এ আয়াতে আল্লাহ্ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে, তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে, পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুহাইমিনের বেড়ে ওঠা পরিবারটি হলো ইসলামি পরিবার। যে পরিবার ইসলামি ভাবধারা ও ইসলামি বিধিবিধান অনুযায়ী গড়ে ওঠে এবং পরিচালিত হয় আর যার সকল সদস্যই মুসলিম তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের সকল কর্মকাণ্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হওয়ার কারণে ঐ পরিবারের সদস্যরা সবসময় ইসলামি রীতিনীতি, সংস্কৃতির অনুসরণ করে থাকে। যেমন— সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বড়দেরকে সালাম দেওয়া, বড়দের সম্মান করা, ছোটদের আদর ও স্নেহ করা। ইসলামি পরিবারের সদস্যদের সালাত আদায়ের আদেশ দেওয়া হয়, ভালো কাজের আদেশ করা হয়, খারাপ কাজ থেকে বিরত রাখা হয়, সবাই যার যার নিজ কর্তব্য পালন করে থাকে ইত্যাদি। ইসলামি পরিবারে সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শরিয়তের বিধিবিধান মোতাবেক সমস্ত প্রশিক্ষণই প্রদান করা হয়। এককথায় আদর্শ মানুষ, আদর্শ পরিবার ও সমাজ গঠনের জন্য একটি পরিবারের যে ভূমিকা পালন করা দরকার ইসলামি পরিবারে সে কর্মকাণ্ডই অত্যন্ত সুচারুরূপে প্রতিপালনক করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, মুহাইমিন যে পরিবেশে বেড়ে উঠেছে সেখানে সকল কাজ শুরু করা হয় বিসমিল্লাহ বলে, ছোটদের স্নেহ করা হয় এবং বড়দেরকে সালাম ও সম্মান করা হয়। আর প্রত্যেকেই নিজ নিজ কর্তব্য পালনে বদ্ধপরিকর। মুহাইমিনের বেড়ে ওঠার পরিবেশ ও কর্মকান্ডগুলো বিশ্লেষণ করলে স্পষ্টত প্রতীয়মান হয় যে, এগুলো ইসলামি পরিবারেরই কর্ম। সুতরাং মুহাইমিনের বেড়ে ওঠা পরিবেশ ইসলামি পরিবারকে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুহাইমিনের পিতার মধ্যে পিতার কর্তব্য পালনের গুণটি ফুটে উঠেছে। পরিবারে সন্তানের অধিকার ও পিতার যে সমস্ত কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো— পিতা তার সন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন করবে, তাদের উত্তম নাম রাখবে, ইসলামি শিক্ষা দিবে, ধর্মীয় রীতিনীতি শিক্ষা দিবে, ইসলামের মৌলিক ইবাদাত ও মৌলিক আকিদাগত বিষয় শিক্ষা ও প্রশিক্ষণ দিবে এবং অনুশীলন করাবে। সব সন্তানকে সমান চোখে দেখবে এবং কারো প্রতি কোনো বৈষম্য করবে না ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, মুহাইমিনের শিক্ষক পিতা সন্তানদের প্রত্যেককে ধর্মীয় রীতি-নীতি পালন শিক্ষা দেন। তিনি ছেলে-মেয়ের পার্থক্য না করে সকলের প্রতি সমান আচরণ করেন। মুহাইমিনের পিতার এরূপ কর্মকাণ্ড পিতা হিসেবে সন্তানের প্রতি ইসলাম নির্দেশিত দায়িত্ব পালনের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মুহাইমিনের পিতার মধ্যে সন্তানের প্রতি কর্তব্য পালনের গুণটি ফুটে উঠেছে। নিচে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করা হলো- মানবজীবনে বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার সময় পিতার সাহচর্য ও দায়িত্ব-কর্তব্য পালন সন্তানের আদর্শ জীবন গঠনে যেমন গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলে তেমনি সমাজজীবনে এর প্রভাব অপরিসীম । যে সন্তান পিতার সাহচর্য, স্নেহ-মমতা, দয়া, ভালোবাসা ইত্যাদি পায় সে সন্তান অন্যের প্রতিও ইতিবাচক আচরণ করতে শেখে, পরিবারে সন্তানরা কখনো স্বার্থপর হতে পারে না। আবার যে সন্তানকে পিতা ধর্মীয় রীতিনীতি শিক্ষা দেন সে সন্তান ধর্মীয় নীতি নৈতিকতার আদর্শে বেড়ে ওঠার কারণে সহজেই কোনো অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হয় না। আর যে সমাজে অপরাধপ্রবণ মানুষের সংখ্যা কম থাকে সে সমাজে শান্তি ও স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বজায় থাকে। পরিবার থেকে উপযুক্ত শিক্ষা পাওয়ার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠলে তার সুফল ঐ সমাজ, রাষ্ট্র তথা আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষও ভোগ করতে পারে।
HSCIslamic Studies 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।