ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক, সহায়ক ও সম্পূরক। এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এরা একে অন্যের পরিপূরক ও পরিপোষক। একে অন্যের সম্মান ও সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহ তায়ালা বলেন, “স্ত্রীরা তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ। ” (সূরা বাকারা : ১৮৭) এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, “নারীরা যে পুরুষদেরই অর্ধাঙ্গ কিংবা সহোদরের মতো এতে কোন সন্দেহ নেই।” (তিরমিযি) সুতরাং ইসলামি পরিবারে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক সহযোগী বন্ধুর ন্যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর