শেয়ারFacebookWhatsApp

ইসলামি পরিবার একটি শিক্ষালয়'— ব্যাখ্যা করো।

উত্তর: ইসলামি পরিবার শিক্ষামূলক বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষালয় হিসেবে ভূমিকা পালন করে। পরিবার হলো স্নেহ-মায়া-মমতা ও ভালোবাসার বন্ধনে গঠিত একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পারিবারিক জীবনে ছোট-বড় সবার নৈতিক চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের বিশেষ প্রয়োজন রয়েছে। ইসলামি পরিবারে মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় শিশুরা ইসলামের প্রাথমিক জ্ঞান, বর্ণমালা, সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা প্রভৃতি শিক্ষা লাভ করে। তাই ইসলামি পরিবারকে একটি শিক্ষালয় হিসেবে অভিহিত করা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি পরিবার একটি শিক্ষালয়'— ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই ঝগড়া করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। পক্ষান্তরে, মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবাযত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি-বিধানের ভিত্তিতে পরিচালিত পরিবারই হলো ইসলামি পরিবার।

উত্তর

ইসলামি পরিবার শিক্ষামূলক বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষালয় হিসেবে ভূমিকা পালন করে। পরিবার হলো স্নেহ-মায়া-মমতা ও ভালোবাসার বন্ধনে গঠিত একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পারিবারিক জীবনে ছোট-বড় সবার নৈতিক চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের বিশেষ প্রয়োজন রয়েছে। ইসলামি পরিবারে মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় শিশুরা ইসলামের প্রাথমিক জ্ঞান, বর্ণমালা, সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা প্রভৃতি শিক্ষা লাভ করে। তাই ইসলামি পরিবারকে একটি শিক্ষালয় হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব কায়সারের আচরণে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে কর্তব্য রয়েছে তা লঙ্ঘিত হয়েছে। ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। স্ত্রীর সাথে ভালো আচরণ করা এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়া স্বামীর কর্তব্য। ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো— স্বামী নিজের চরিত্রের পবিত্রতা রক্ষা করবেন এবং স্ত্রীর অমর্যাদা করবেন না। কথায় ও কাজে উন্নত চারিত্রিক আদর্শ বজায় রাখবেন যেন স্ত্রী তার প্রতি সন্তুষ্ট থাকে। কায়সার এধরনের অচরণ করতে ব্যর্থ হয়েছে। উদ্দীপকের জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। তার এই আচরণটি ইসলামসম্মত হয়নি। কেননা ইসলামি পরিবারে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারের সমান। তারা একে অন্যের পরিপূরক। স্বামী ও স্ত্রী পরস্পরকে যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার দেবেন। স্বামী-স্ত্রী যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং কেউ যেন কখনও অন্যকে হেয় না করে এজন্য আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বা ভূষণ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার ইসলামি পরিবারে স্বামীর চরিত্র ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার স্ত্রীর মূল্যায়ন। রাসুল (স) বলেছেন, “তোমাদের মধ্যে তারাই উত্তম, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম” (তিরমিযি)। তাই স্ত্রীর সুপারিশ পেতে হলে স্বামীকে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে।

উত্তর

উদ্দীপকের মমতাজ বেগম স্বামীর অধিকার পালন করে স্ত্রী হিসেবে যথার্থ আচরণ করেছেন। স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব-কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কতকগুলো দায়িত্ব রয়েছে। স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে । মমতাজ বেগমের মধ্যে এ চেষ্টাই দৃশ্যমান। উদ্দীপকের মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবাযত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন। এসব কারণে মমতাজ বেগম একজন আদর্শ স্ত্রী হিসেবে পরিগনিত হবেন। তিনি জানেন যে, স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নফল ইবাদত ছেড়ে দিতে হলে তাও করতে হবে। রাসুল (স) বলেন, 'যে স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে।” সুখে-দুঃখে সর্বাবস্থায় স্বামীর প্রতি সানন্দে কৃতজ্ঞতা প্রকাশ করা স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর আরও অনেক কর্তব্য রয়েছে। এসব যথাযথভাবে পালনের মাধ্যমে সংসারের স্বর্গীয় সুখ ধরা দিবে। তবে মনে রাখতে হবে, স্বামীর শরিয়ত বিরোধী আদেশ মানা যাবে না। পরিশেষে বলা যায়, পরিবারকে আদর্শবান ও ন্যায়পরায়ণ করে তুলতে স্ত্রী হিসেবে মমতাজ বেগম তার দায়িত্ব যথাযথভাবে পালন করে একজন আদর্শ স্ত্রীর পরিচয় দিয়েছেন।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।