শেয়ারFacebookWhatsApp

বাবা-মার মৃত্যুর পর সন্তানদের দায়িত্ব কী কী?

উত্তর: বাবা-মার মৃত্যুর পর সন্তানদের দায়িত্ব হলো ইসলামি শরিয়ত মোতাবেক দাফন কাপন করা, ওসিয়ত পূরণ করা, ঋণ পরিশোধ করা, ওয়াদা পূরণ করা, বাবা-মার আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা এবং বাবা-মার জন্য এ দোয়া করা- "হে আমার প্রতিপালক। তারা যেমন আমাকে শৈশবে আদরযত্নে লালন-পালন করেছেন, তুমিও তাদের প্রতি তেমনি সদয় হও।" (বনি ইসরাইল : ২৪) এ দোয়া স্বয়ং আল্লাহপাক শিখিয়েছেন। সুতরাং আশা করা যায়, আল্লাহ কবুল করবেন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

বাবা-মার মৃত্যুর পর সন্তানদের দায়িত্ব কী কী?

উদ্দীপক

জনাব কায়সার সাহেব কোম্পানিতে চাকরি করেন। সকালে অফিসে যাওয়ার পথে মেয়েকে স্কুলে দিয়ে যান এবং সন্ধায় বাসায় ফিরে মেয়ে, বড় ছেলের পড়াশোনার খোঁজ নেন। রাতে সবাই এক সাথে খাবার খান। অপরদিকে, তার ছোট ভাই কামাল খুব বদমেজাজি। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন না। উপরন্তু স্ত্রী কন্যা সন্তান প্রসব করায় তিনি স্ত্রীকে দোষারোপ করেন। তাকে বুঝাতে গেলে তিনি বলেন, স্বামী যা বলবে স্ত্রী তা শুনতে বাধ্য। সংসারে মেয়েদের কোনো তদারকি চলবে না।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

প্রথম ইসলামি পরিবার হলো— আদি পিতা হযরত আদম (আ.) এবং মাতা হযরত হাওয়া (আ.) এর পরিবার।

উত্তর

বাবা-মার মৃত্যুর পর সন্তানদের দায়িত্ব হলো ইসলামি শরিয়ত মোতাবেক দাফন কাপন করা, ওসিয়ত পূরণ করা, ঋণ পরিশোধ করা, ওয়াদা পূরণ করা, বাবা-মার আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা এবং বাবা-মার জন্য এ দোয়া করা- "হে আমার প্রতিপালক। তারা যেমন আমাকে শৈশবে আদরযত্নে লালন-পালন করেছেন, তুমিও তাদের প্রতি তেমনি সদয় হও।" (বনি ইসরাইল : ২৪) এ দোয়া স্বয়ং আল্লাহপাক শিখিয়েছেন। সুতরাং আশা করা যায়, আল্লাহ কবুল করবেন।

উত্তর

কায়সার সাহেবের চরিত্রে ইসলামিক পারিবারিক জীবনের সস্তানের প্রতি কর্তব্যের দিকটি ফুটে ওঠেছে। মুসলিম পরিবারে একজন সন্তান পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। পরিবারের সদস্যদের বিশেষ করে নতুন প্রজন্মকে ইমানদার ও আদর্শবান মানুষরূপে গড়ে তোলা পিতা-মাতার ওপর অপরিহার্য কর্তব্য। নিচে পরিবারে পিতার কর্তব্যের নানা দিক তুলে ধরা হলো- আযান ও ইকামত শোনানো : শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই শিশুর ডান কানে আযান ও বাম কানে ইকামত ধ্বনি শোনানো পিতার কর্তব্য। আকিকা করা : সন্তান জন্মের ৭ম, ১৪ তম অথবা ২১ দিনে আকিকা করা পিতার দায়িত্ব। মহানবি (সা.) বলেছেন- “প্রত্যেক নবজাতক তার আকিকার সঙ্গে বন্দি” (তিরমিযি) সন্তানের উত্তম নাম রাখা : সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই পিতার ওপর যতগুলো দায়িত্ব ও কর্তব্য বর্তায় তার মধ্যে সন্তানের উত্তম নাম রাখা অন্যতম। রাসুল (সা.) বলেছেন “পিতার ওপর সন্তানের হক হচ্ছে তিনটি— জন্মের পর পরই তার জন্য একটি সুন্দর নাম রাকতে হবে। জ্ঞান বুদ্ধি বাড়লে তাকে ইসলামি শিক্ষা দিতে হবে। আর সে যখন পূর্ণবয়স্ক হবে, তখন তার বিয়ের ব্যবস্থা করতে হবে। " (তাম্বিহুল গাফিলিন) তাছাড়া সন্তানের ভরণ-পোষণ করা, খতনা করা, আদব-কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া সন্তানদের মধ্যে বৈষম্য না করা একজন পিতার কর্তব্য। উদ্দীপকেও কায়সার সাহেবের চরিত্রে সন্তানের প্রতি কর্তব্যের গুণটি ফুটে ওঠেছে।

উত্তর

উদ্দীপকের কামালের মধ্যে স্ত্রীর প্রতি স্বামীর যথাযথ দায়িত্ব পালনের অভাব রয়েছে। পরিবারে এর প্রভাব খুবই খারাপ। ইসলাম সকল মানুষের অধিকার দিয়েছে। তার মধ্যে পারিবারিক জীবনে স্বামীর প্রধান কর্তব্য হলো স্ত্রীকে জীবনের প্রিয়তমা সাথি হিসেবে গ্রহণ করে নিজের সুখ-শান্তি, আনন্দ-বেদনার সমানাধিকার দান করা। এ মর্মে আল্লাহ তায়ালার ঘোষণা করেন— “স্ত্রীদের উপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে।” (সূরা বাকারা : ১২৮) হাদিসে এসেছে— “নিশ্চয় তোমার স্ত্রী তোমার প্রতি অধিকার আছে।” আল্লাহ আরও বলেন— “তোমাদের সামর্থ্যের মধ্যে তোমরা যেখানে বসবাস কর, সেখানেই তাদের বসবাস করতে দাও।” (সূরা তালাক : ৬) রাসুল (স.) স্ত্রীর অধিকার এবং মর্যাদা প্রসঙ্গে বলেন, “তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক সে, যে তার পরিবার ও স্ত্রী পরিজনের কাছে ভালো। আর আমি আমার নিজের পরিবারের কাছে তোমাদের তুলনায় অনেক ভালো।” স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন না করলে পারিবারিক জীবন কলুষিত হয়। পরিবারে সর্বদা অশান্তি বিরাজ করে। ঝগড়া বিবেদ লেগে থাকে । সন্তানাদি খারাপপথে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কামালের মধ্যে স্ত্রীর প্রতি দায়িত্বের অভাব ফুটে উঠেছে।
HSCIslamic Studies 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।