“তারা তোমাদের ভূষণ এবং তোমরাও তাদের ভূষণ”— ব্যাখ্যা কর।
উত্তর: “তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।”— এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে। তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“তারা তোমাদের ভূষণ এবং তোমরাও তাদের ভূষণ”— ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর