শেয়ারFacebookWhatsApp

পরিবার কী?

উত্তর: পরিবার হচ্ছে একটি স্থায়ী সংঘ, যেখানে সন্তানাদিসহ বা সন্তানহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পরিবার কী?

উদ্দীপক

পাঁচ বছর বয়সি জাহিন পিতামাতার আদরের সন্তান। পরবর্তী বছর তাকে স্কুলে ভর্তি করতে হবে বিধায় তার পিতা-মাতা তাকে ইসলামের বুনিয়াদি শিক্ষা প্রদানসহ অক্ষরজ্ঞান দান ও মৌলিক ছোটখাটো বিষয় পড়াচ্ছেন। জাহিনের পিতা-মাতার ধারণা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের ভূমিকা অনস্বীকার্য।

ঢাকা কলেজ · 2024

উত্তর

পরিবার হচ্ছে একটি স্থায়ী সংঘ, যেখানে সন্তানাদিসহ বা সন্তানহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে।

উত্তর

হাক্কুল ইবাদের মধ্যে পিতা-মাতার অধিকারকে ইসলাম সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। ইসলামি পরিবারে পিতা-মাতার অধিকার হচ্ছে, সন্তানেরা পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদেরকে কোনোভাবে কষ্ট দেবে না। বার্ধক্যে উপনীত হলে সন্তানেরা তাদের যাবতীয় দেখাশোনা করবে, সকল ব্যয়ভার বহন করবে এবং সব ধরনের প্রয়োজন পূরণ ও সেবা করবে।

উত্তর

জাহিনের পিতা-মাতা সন্তানের প্রতি সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন করেছেন। প্রত্যেক সন্তানই জন্মের পর অসহায় থাকে। পিতা-মাতা ছাড়া সামান্য কিছু করাও তাদের পক্ষে সম্ভব নয়। শিশু সন্তানের প্রস্রাব-পায়খানা 'সবকিছু মা পরিষ্কার করেন। শিশুরা মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকে। এ ব্যাপারে আল্লাহ বলেন— 'মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুবছর দুধ পান করাবেন (সুরা বাকারা : ২৩৩।' সন্তানরা আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন তাদের লালন-পালন ও ব্যয়ভার বহন পিতা-মাতাই করেন। সন্তানের উত্তম শিক্ষা ও চরিত্র গঠনেও তারা সহায়ক। শিশুরা তাদের প্রাথমিক ও মৌলিক শিক্ষা পরিবারেই পেয়ে থাকে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের ভিত্তি পিতা-মাতা গড়ে দেন। মাতার ভূমিকা এত বেশি, যে কারণে রাসুল (স) বলেছেন— 'মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।' উদ্দীপকের জাহিনের পিতা-মাতা তার প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হয়েছেন । পিতা-মাতার কাছ থেকে বুনিয়াদি শিক্ষাপ্রাপ্তি সন্তানের একটি গুরুত্বপূর্ণ অধিকার । জাহিনের পিতা-মাতা এ অধিকার পূরণের জন্য স্কুলে ভর্তি করার আগেই ইসলামের বুনিয়াদি শিক্ষা প্রদান করেছেন । এছাড়া অক্ষরজ্ঞান দান ও বিভিন্ন মৌলিক শিক্ষায় শিক্ষিত করেছেন । এতে সন্তানের প্রতি পিতা-মাতার অবদান সুস্পষ্ট হয়ে উঠেছে।

উত্তর

মানবজীবনের পরিপূর্ণতা ও মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবার অপরিহার্য। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া সভ্য মানুষের জীবন অচল। বৃহত্তর সমাজজীবনের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার। ব্যক্তি জীবনে যে গুণাবলি মানুষকে পরিপূর্ণতা দান করে তা পরিবারেই চর্চা হয়। পরিবার গঠনের গুরুত্ব প্রদানে আল্লাহ তায়ালা বলেন, 'আমি প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবারের বিকল্প কোনো উপায় নেই। কেননা নারী-পুরুষের মিলন ছাড়া মানব জন্ম সম্ভব নয়। আর ইসলামে এ মিলন বিবাহ ছাড়া বৈধ নয় । আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এ বিষয়ে বলেন— 'আর তিনিই আল্লাহ্, যিনি পানির উপাদান দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। অতঃপর তাকে রক্ত, বংশ ও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেছেন।' (সুরা ফুরকান : ৫৪)। রাসুল (স) নিজে পরিবার গঠনের প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি নিজেও আদর্শ পরিবার গঠন করেছেন। বিবাহের মাধ্যমে পরিবার গঠনের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেছেন— "বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত মোতাবেক আমল করবে না সে আমার উম্মত নয় (সুনানে ইবনে মাজাহ)।' এ থেকে বোঝা যায় মানবজীবনের পরিপূর্ণতা ও মানুষ সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য পরিবারের ভূমিকা অপরিসীম।
HSCIslamic Studies 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।