হাক্কুল ইবাদ কী?
উত্তর: হাক্কুল ইবাদ হলো বান্দার হক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে ভালোবাসা, সবার সেবা করা, সাহায্য-সহযোগিতা করা হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্রই যে হক তা হচ্ছে সালাম বিনিময় করা। পরিবার, সমাজ ও মানব সেবা হলো হাক্কুল ইবাদের অন্যতম দিক। মহানবি (স.) এরশাদ করেন— যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন (মুসলিম: ২৫৬৬)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হাক্কুল ইবাদ কী?
উত্তর