'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি' ব্যাখ্যা করো।
উত্তর: 'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে'– বাণীটিতে ঘুষের ভয়াবহ কুফল প্রকাশ পেয়েছে। ঘুষ একটি জঘন্যতম সামাজিক অনাচার। ঘুষ দেওয়া ও গ্রহণ করা উভয়ই অমার্জনীয় অপরাধ। এ কাজে সংশ্লিষ্ট উভয়ই জাহান্নামি। ঘুষের কারণে মানুষের অধিকার নষ্ট হয়, নৈতিক অবক্ষয় এবং সমাজে ভীতি ও সন্ত্রাসবাদ সৃষ্টি হয় । তাছাড়া ঘুষ হলো অর্থ-সম্পদ উপার্জনের ক্ষেত্রে একটি হারাম পন্থা। আর এ হারাম পন্থায় অর্থ উপার্জন শুধু ঘুষগ্রহীতার কারণেই হয় না বরং ঘুষদাতাও এটির সাথে জড়িত থাকে। আর এজন্যই ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েরই শাস্তির ঘোষণা দিয়ে রাসুল (স) বলেন, 'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে' (তাবারানি)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি' ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর