শেয়ারFacebookWhatsApp

মোহরানা কার ন্যায়সংগত অধিকার?

উত্তর: মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মোহরানা কার ন্যায়সংগত অধিকার?

উদ্দীপক

জনাব 'ত'-এর এক ছেলে ও দুই মেয়ে । তিনি তাঁর ছেলেকে বিদ্যালয়ে পড়ান; কিন্তু মেয়েদেরকে ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞানটুকুও শেখাচ্ছেন না। তিনি মেয়েদের প্রতি অসন্তুষ্ট। বিষয়টি জেনে মহল্লার ইমাম সাহেব বললেন, ইসলামের দৃষ্টিতে ছেলে ও মেয়েদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। মহানবি (সা) বলেছেন, মেয়েসন্তানকে উপহার দেবে" ।

নটরডেম কলেজ · 2023

উত্তর

মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার।

উত্তর

যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামির বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয়, তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে। অমুসলিম ইসলামি পরিবারের সদস্য হতে পারবে না। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তবে তা ইসলামি পরিবার হবে না। অথবা তাদের কেউ যদি কখনো ইসলাম ত্যাগ করে, তবে তখন আর সে ইসলামি পরিবারের সদস্য নয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হাদিসটি কন্যাসন্তানকে পুত্রসন্তানের ওপর অগ্রাধিকার প্রদান সম্পর্কে। বিশ্বমানবতার কল্যাণের জন্য জীবনব্যবস্থা হলো ইসলাম, নারী ও পুরুষসহ কোনো সৃষ্টির অধিকার ও স্বাধীনতা ইসলাম খর্ব করেনি । ইসলাম আগমনের আগে জাহেলিয়াতের যুগে নারীরা ছিল চরম অবহেলিত, ঘৃণিত, তখন তাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হরণ করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনাও ঘটেছিল সে সময়। ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে। ইসলাম সম্মান নিয়ে তাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে। সন্তান লালন-পালনের ক্ষেত্রে ইসলাম পুত্রসন্তানকে কন্যাসন্তানের ওপর প্রাধান্য দিতে নিষেধ করেছে। বরং ইসলাম সক্ষমতা বিধান করার আদেশ দিয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইসলাম কন্যা সন্তানের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি পুত্রসন্তানকে কন্যাসন্তানের ওপর প্রাধান্য দেয় না সে জান্নাতবাসী হবে।” (আবু দাউদ) নবি করিম (সা.) বলেছেন, “যে লোকের কোনো কন্যাসন্তান রয়েছে এবং সে তাকে জীবন্ত প্রোথিত করেনি এবং ঘৃণার চোখেও দেখেনি, তার ওপর নিজের পুত্রসন্তানকে অগ্রাধিকার দেয়নি, তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন।” (আবু দাউদ) ইসলাম নারীদের সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার দিয়েছে, ইসলাম পুত্রসন্তান ও কন্যাসন্তানের মাঝে লালন-পালনে বৈষম্য নিষেধ করেছে। রাসুল সা.) বলেন, “ছেলে সন্তানের পূর্বে মেয়ে সন্তানকে উপহার দেবে।” (তারগীব)

উত্তর

জনাব 'ত' এর কর্মকাণ্ড নারীর অধিকার লঙ্ঘনের শামিল। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজেকে পরিস্ফুটিত করতে পারে। তাই ইসলাম নারীর শিক্ষা লাভের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজেকে পরিস্ফুটিত করতে পারে। তাই ইসলাম নারীর শিক্ষা লাভের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। হাদিসে এসেছে রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক মুসলিম নরনারীর ওপর জ্ঞানার্জন করা যায়।” (বায়হাকি : ৩২৫) নারীদের তালিম-তাবিয়াতের ব্যাপারে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা তাদের (নারীদের) সাথে উত্তম আচরণ কর ও উত্তম আচরণ শিক্ষা দাও।” (সূরা নিসা : ৩৯) অত্র আয়াতে নারীদের শিক্ষা প্রাপ্তির অধিকারের কথাই বলা হয়েছে। জাহেলি যুগে এবং অন্যান্য যুগেও কন্যাসন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে আত্মগ্লানি হতো অথবা দারিদ্র্যের ভয়ে তাদেরকে হত্যা করা হতো এমনকি জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনাও ঘটত। ইসলাম কন্যাসন্তানের প্রতি মানবতাবিরোধী এ আচরণে প্রতিবাদ করেছে। কন্যা সন্তানকে হত্যা ও ঘৃণা করতে নিষেধ করেছে এবং পুত্রসন্তানের মতো বাঁচার অধিকার দিয়েছে। উত্তরাধিকার হিসেবে নারী তার বাবার, স্বামীর নিকটাত্মীয়দের, সন্তানের সম্পদ লাভ করতে পারবে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “পিতা-মাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পদে পুরুষের অংশ আছে। অনুরূপভাবে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পদে নারীরও অংশ আছে।" (সূরা আন-নিসা : ৭) সন্তান লালন-পালনের ক্ষেত্রে ইসলাম পুত্রসন্তানকে কন্যাসন্তানের ওপর প্রাধান্য দিতে নিষেধ করেছে । বরং সক্ষমতা বিধানের আদেশ দিয়েছে ইসলাম। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জনাব 'ত' পুত্রসন্তানকে বিদ্যালয়ে পড়ানো এবং কন্যাসন্তানকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ঘটনাটি নারীর অধিকার লঙ্ঘনের শামিল।
HSCIslamic Studies 1st Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।