উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ ।
(ইজমা) শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, দৃঢ় সংকল্প করা, ইতস্তত, বিক্ষিপ্ত বিষয়গুলোকে একত্র করা, অংশগ্রহণ করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, ধর্মীয় বা পার্থিব যেকোনো বিষয়ে মহানবি (সা.)-এর যুগ- পরবর্তী যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন-সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম হলো ইজমা । সাধারণভাবে ইজমার মাধ্যমে সাব্যস্ত বিধানের ওপর আমল করা ওয়াজিব উদ্দীপকে বর্ণিত জনাব 'ব' একজন জনপ্রিয় ব্যক্তি । এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৃত্যুবরণ করলে এলাকার নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হওয়াতে বিষয়টি নিয়ে সকল গ্রামবাসী একটি সভায় বসে জনাব 'ব' কে শূন্য আসনের অস্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করাটা ইসলামি শরিয়তের তৃতীয় উৎসের ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তাদের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।