"তারা তোমাদের ভূষণ এবং তোমরাও তাদের ভূষণ। ব্যাখ্যা কর।
উত্তর: "তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।"- এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষ- ত্রুটি ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তাবিধান করে, পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণ স্বরূপ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"তারা তোমাদের ভূষণ এবং তোমরাও তাদের ভূষণ। ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর