'পিতা তোমার জান্নাত বা জাহান্নাম'- ব্যাখ্যা কর।
উত্তর: "পিতামাতা উভয়ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম"-এ বাণীটি রাসুল (সা.)-এর। সন্তানের জন্য পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ সম্পদ তা বোঝানোর জন্যই রাসুল (সা.) এ উক্তি করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, সন্তানের জান্নাত লাভের উপায় হলো পিতামাতা আবার সন্তানের জাহান্নামে যাওয়ার কারণও পিতামাতা। হাদিস দ্বারা প্রমাণিত হয়, নবি (সা.) বলেন, "সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। বলা হলো- হে আল্লাহর রাসুল (সা.) কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার পিতামাতার দুইজনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করাতে পারল না।" (মুসলিম) অতএব বুঝা যায়, পিতামাতাই জান্নাতে বা জাহান্নামে যাওয়ার কারণ হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'পিতা তোমার জান্নাত বা জাহান্নাম'- ব্যাখ্যা কর।
উত্তর