"যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা কর তখন আদলের সাথে কর।" ব্যাখ্যা কর।
উত্তর: "যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা কর তখন আদলের সাথে কর।" এটি আল কুরআনের সূরা নিসার ৫৮ নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা মানুষের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ন্যায়বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। কারণ আদল বা' ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তি-শৃঙ্খলা, জানমাল ও মানসম্মানের নিরাপত্তা রক্ষিত হতে পারে না। তাই সমাজকে শান্তিপূর্ণ ও আবাসযোগ্য করার নিমিত্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। বিধিবদ্ধ ইসলামি আইন প্রয়োগ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সমাজকে শান্তিপূর্ণ ও সুখী সমৃদ্ধিশালী সমাজে পরিণত করা সম্ভব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে সমাজ থেকে সকল ধরনের অপরাধমূলক ও শান্তিশৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপ বন্ধ হয়ে যায়। আর ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে অপরাধের মাত্রা আরও বেড়ে যায় এবং সমাজ অস্থিতিশীল হয়ে ওঠে। কারণ অপরাধী তখন ভাবে যে, অপরাধ করে তো পার পাওয়া যাবে। সুতরাং আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা কর তখন আদলের সাথে কর।" ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর