উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: জনাব জাফর আলীর মন্তব্যটি সর্মথনযোগ্য।জনাব জাফর আলী তার স্ত্রীকে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়' এ মন্তব্যটি এজন্যই সমর্থনযোগ্য যে এতে তাকওয়া বা আল্লাহর ভয়ের বিষয়টি রয়েছে।ইসলামি শরিয়তের পরিভাষায় সকল প্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর নির্দেশ মতো জীবনযাপনের মাধ্যমে আল্লাহকে ভয় করা হলো তাকওয়া। যার হৃদয়ে তাকওয়া আছে সে কোনো অবস্থায়ই প্রলোভনে পড়ে না। কারণ সে জানে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। জনাব জাফর আলী তার স্ত্রীকে বলেন মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এরূপ মন্তব্যে তার তাকওয়াবান হওয়ার বিষয়টি ফুটে ওঠেছে। আর এ তাকওয়ার মাধ্যমে সে ইমানের পূর্ণতা এনে আল্লাহর কাছে হতে পারবেন একজন মর্যাদাবান ব্যক্তি। কেননা আল্লাহ বলেন- 'তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান যার মধ্যে অধিক তাকওয়া রয়েছে'। (সুরা হুজুরাত: ১৩)তাই সকলের তাকওয়ার গুণটি জীবনে প্রয়োগ করে ইহকাল ও পরকালের সফলতার পথ খুঁজতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর