ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: যা 'ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন।' ইমাম সাহেবের এ মন্তব্য যথার্থ।হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হলো- হালাল রুজি। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে তা কবুল হয় না। রাসুল (স) বলেন, 'মানুষ দীর্ঘপথ অতিক্রম করে (কাবায় আসে দোয়া কবুলের আশায়) অবিন্যস্ত চুলে ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে দু'হাত তুলে ধরে বার বার বলতে থাকে, হে আমার প্রতিপালক! হে আমার রব! অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, হারাম তার পোশাক, এমনকি সে লালিত- পালিত হয়েছে হারামভাবে। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে'? অন্যত্র তিনি বলেন, 'যে গোশত হারাম জীবিকা দ্বারা গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না'। হারাম উপার্জন ইসলামি বিধানের পরিপন্থি। তাই এটি গ্রহণযোগ্য নয়।উদ্দীপকের জনাব আরাফাত একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ঘুষের বিনিময়ে ফাইলে সই করেন। তার এই উপার্জন হারাম। এই হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহের কারণে তার ইবাদত কবুল হবে না। তাই ইমাম সাহেব যথার্থ মন্তব্য করে বলেন "ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন।"সুতরাং আমাদের অবৈধ উপার্জন পরিহার করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর