উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামিলার চরিত্রে প্রতারণার বিষয়টি ফুটে উঠেছে। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, ওজনে কমবেশি করা কিংবা অন্য কোনোভাবে হয়রানি করার নাম প্রতারণা। এ পদ্ধতিতে প্রকৃত বিষয় আড়ালে রেখে ধোঁকার মাধ্যমে স্বার্থসিদ্ধি করা হয়। মুদ্রা জাল করা, পণ্য নকল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন না করাও প্রতারণার শামিল। প্রতারণা ইসলাম পরিপন্থি কাজ। রাসুল (স) বলেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।' (তিরমিযি)জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি মাত্র গাভী থেকে দুধ বিক্রি করে কোনোরকম সংসার চালায়। সংসারের অভাবের জন্য বিরক্ত হয়ে তার স্ত্রী জামিলা দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে। ওজনে কম দেওয়া, দ্রব্য ভেজাল করা এগুলো প্রতারণার বৈশিষ্ট্য যা জামিলার চরিত্রে ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর