শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে করিমের কাজে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের করিম তার বড় ভাইয়ের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করার মাধ্যমে আল্লাহর শোকর আদায় করেন।আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে। আল্লাহ তায়ালা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন। এসব নিয়ামত ভোগের জন্য তার শোকর আদায় করার নির্দেশ দিয়েছেন। যার প্রতিফলন করিমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।উদ্দীপকের করিম তার বড় ভাই রহিমের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন। করিমের এ কাজটির মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তথা শোকর আদায় করা হয়েছে। ইসলামে শোকরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। আর তার শোকর আদায় না করলে অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন- 'যদি তোমরা শোকর আদায় কর, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শোকর আদায় না করে কুফরি কর, তাহলে জেনে রেখো, নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন' (সুরা ইবরাহিম: ৭)।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামে শোকরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর আদায় করলে তিনি সন্তুষ্ট হয়ে নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর শোকর আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং এর পরিণামে কঠোর শাস্তি দেবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে করিমের কাজে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার গুরুত্ব ও প্রয়োজনী…

উদ্দীপক

রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসা করতে থাকেন। তিনি মনে করেন একদিন হয়ত লাভের মুখ দেখবেন, তাদে লোকসান পুষিয়ে নেবেন। কিছুদিন পর রহিম সাহেবের ব্যবসায় প্রচুর লাভ হয় এবং তার অর্থনৈতিক উন্নতি হয়। রহিম সাহেবের ছোট ভাই করিম তার বড় ভাই এর ব্যবসায়িক উন্নতি উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।

Rajshahi · 2018

উত্তর

আল্লাহ তায়ালার ভয়ে সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করাকে তাকওয়া বলে।

উত্তর

সত্যিকারের মুমিন হতে হলে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। কোনো কিছু অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। এটি একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃত ইমানদার ব্যক্তি যেকোনো অবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন। আল্লাহ বলেন, 'তোমরা একমাত্র আল্লাহর ওপর ভরসা করো, যদি তোমরা মুমিন হও।' (সুরা আল মায়িদা: ২৩)

উত্তর

রহিম সাহেবের ব্যবসায় লোকসানের সম্মুখীন হওয়ার পরও বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার মাধ্যমে সবরের প্রকাশ ঘটেছে।দুঃখ-কষ্ট ও বিপদে-আপদে বিচলিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়তার সাথে তা সহ্য করাকে সবর বলা হয়। বিপদে ধৈর্যধারণ করা মুমিনের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা রহিম সাহেবের মধ্যে লক্ষ করা যায়।উদ্দীপকের রহিম সাহেবের ব্যবসায় লোকসান হওয়ার পরও তিনি কোনোরূপ বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় চালিয়ে যান। তিনি মনে করেন, একদিন হয়ত লাভের দেখা পাবেন আর তখন এ লোকসান পুষিয়ে নেবেন। রহিম সাহেবের এ ধরনের মনোভাবে সবরের বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো মুমিন ব্যক্তি যখন সবর করেন তখন আল্লাহ তায়ালা তার ওপর সন্তুষ্ট হন। পবিত্র কুরআনে উল্লেখ আছে- 'আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।' (সুরা আলে ইমরান: ১৪৬) তাই আমাদের প্রত্যেকের উচিত দুঃখ-কষ্ট ও বিপদ-আপদে ভেঙে না পড়ে মহান | আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্যধারণ করা।

উত্তর

উদ্দীপকের করিম তার বড় ভাইয়ের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করার মাধ্যমে আল্লাহর শোকর আদায় করেন।আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে। আল্লাহ তায়ালা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন। এসব নিয়ামত ভোগের জন্য তার শোকর আদায় করার নির্দেশ দিয়েছেন। যার প্রতিফলন করিমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।উদ্দীপকের করিম তার বড় ভাই রহিমের ব্যবসায়ে উন্নতি হওয়ায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন। করিমের এ কাজটির মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তথা শোকর আদায় করা হয়েছে। ইসলামে শোকরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। আর তার শোকর আদায় না করলে অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন- 'যদি তোমরা শোকর আদায় কর, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শোকর আদায় না করে কুফরি কর, তাহলে জেনে রেখো, নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন' (সুরা ইবরাহিম: ৭)।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামে শোকরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিয়ামতের শোকর আদায় করলে তিনি সন্তুষ্ট হয়ে নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর শোকর আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং এর পরিণামে কঠোর শাস্তি দেবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।