রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন কর।
উত্তর: রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণ যথার্থ।উদ্দীপকে রফিক মিয়া দুর্গটনায় একটি পা হারান। তার স্বাভাবিক চলাফেরা ও আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী পুত্র নিয়ে বেকায়দায় পড়লে শিল্পপতি আরিফ চৌধুরী তাকে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন এবং তার প্রতি সদয় আচরণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তী- কর্মচারীদের নির্দেশ দেন। তার এ আচরণ সত্যিই প্রশংসনীয়।আমাদের সমাজে বিভিন্ন প্রকার প্রতিবন্ধী রয়েছে- কারো হাত নেই, কারো পা নেই। এদের প্রতি সুস্থ মানুষের অনেক করণীয় রয়েছে। যেমন: এদের সাথে সুন্দর ব্যবহার করা, বিভিন্ন সমস্যায় সহযোগিতা করা। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তিই প্রিয়, যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল'। রাসুল (স) আরো বলেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর; তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। (তিরমিযি)সুতরাং আরিফ চৌধুরীর মতো সকল মানুষের উচিত একজন অন্যজনের সহযোগিতায় এগিয়ে আসা। এটা অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর