উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন হারাম হিসেবে বিবেচিত। জনাব আরাফাত একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাতসহ ইসলামের অন্যান্য বিধান পালন করেন। কিন্তু উৎকোচ গ্রহণ ছাড়া তিনি অফিসের ফাইল সই করেন না। অর্থাৎ তিনি ঘুষের মাধ্যমে কাজ করেন। ঘুষ একটি জঘন্যতম সামাজিক অনাচার। এর অপর নাম উৎকোচ। যে বস্তু বা বিষয় লাভের অধিকার ব্যক্তির নেই সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে সে অধিকার লাভ করে তাহলে তা ঘুষ বলে বিবেচিত হবে। ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা নেওয়ার জন্য যা কিছু দেওয়া হয় তা ঘুষের পর্যায়ভুক্ত। অর্থ উপার্জনের ক্ষেত্রে এটি একটি হারাম পন্থা। মুমিনদের ঘুষ না দেওয়ার ব্যাপারে নির্দেশ করা হয়েছে। আল্লাহ বলেন- 'বলুন মুহাম্মদ (স), হারাম ও অপবিত্র জীবিকা এবং পবিত্র জীবিকা সমান নয়। যদিও হারামের আধিক্য তোমাদের বিস্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর।' (সুরা আল্-মায়িদা: ১০০)সুতরাং উদ্দীপকের জনাব আরাফাত যে উৎকোচের মাধ্যমে ফাইল সই করেন তা ঘুষ। আর তার এ উপার্জন হারাম। ইসলাম ঘুষকে হারাম ঘোষণা করে এবং এর জন্য পৃথিবীতে অসম্মান ও পরকালে শাস্তির ঘোষণা দিয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর