ব্যক্তিজীবনে রহিমার স্বামীর কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: রহিমার স্বামীর তাকওয়াহীন কর্মকাণ্ড শরিয়তে নিন্দনীয়। ইহকাল ও পরকালীন জীবনের সফলতার জন্য তাকওয়া অপরিহার্য। রহিমার স্বামী কবির যেহেতু তাকওয়াহীন জীবনযাপন করে, সেহেতু তার জীবনে ব্যর্থতা অনিবার্য। তাকওয়া ব্যতীত ইমানের পূর্ণতা আসে না। ব্যক্তিজীবনে তাকওয়ার অভাবে নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে দূরে অবস্থান করার জন্য মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হয়। উদ্দীপকে কবির ও রহিমা দম্পতির দীর্ঘদিন পর একটি পুত্র সন্তান হওয়ার আনন্দে কবির খুশি হয়ে ব্যাপক খাওয়া দাওয়া ও নাচগানের আয়োজন করে। তার এ কাজ শরিয়তসম্মত নয়। ইসলামের দৃষ্টিতে নাচগান নাজায়েজ। কবিরের উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করে ইসলামি পন্থায় যাবতীয় কার্য সম্পাদন করা। কিন্তু তিনি তা না করে নাচ গানের আয়োজন করেন। যার মাধ্যমে আল্লাহ ভীতির (তাকওয়া) অভাব প্রকাশিত হয়েছে। তার এ কাজে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয়েছে। তাই কবিরের উক্ত কাজ পরিহার করে তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যমে ব্যক্তিজীবনকে আলোকিত করা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ব্যক্তিজীবনে রহিমার স্বামীর কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর