প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে প্রতিবন্ধীর প্রতি বিদ্রূপমূলক কাজের প্রতিফলন ঘটেছে। যে ব্যক্তি জন্মগতভাবে বা অন্য কোন কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন; স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাকে প্রতিবন্ধী বলে। ইসলামে সুস্থ মানুষের মত প্রতিবন্ধীদেরও সব ধরনের অধিকার রয়েছে। তাদের মানবিক মর্যাদা লাভের অধিকার রয়েছে।আল্লাহ বলেন--অর্থ: নিশ্চয়ই আমি আদমের সন্তান-সন্ততিকে মর্যাদা দান করেছি। (সুরা বনি ইসরাঈল: ৭০)এই মর্যাদাবান মানুষের মধ্যে প্রতিবন্ধীরাও শামিল। তাদের হেয় প্রতিপন্ন করা যাবে না, খাটো করা যাবে না। তাদের ক্ষেত্রে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, যাতে তারা কষ্ট পায়। কর্মক্ষেত্রে তাদের কাজে সর্বপ্রকার সুযোগ সুবিধা দিতে হবে। মনে রাখতে হবে, তারা অন্য মানুষের মত স্বাভাবিক নয়।উদ্দীপকে রফিক মিয়া দুৰ্ঘটনায় একটি পা হারিয়ে হয়ে যান একজন শারীরিক প্রতিবন্ধী। তার স্বাভাবিক চলাফেরা ও আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী-পুত্র নিয়ে তিনি বেকায়দায় পড়েন। আরিফ চৌধুরী তার প্রতিষ্ঠানে তাকে চাকরি দেন এবং তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন। কিন্তু প্রতিষ্ঠানের ম্যানেজার রফিক মিয়ার সাথে ভালো আচরণ করে না। একটু ভুল হলেই উপহাস ও ব্যক্তা বিদ্রূপ করে। তার এরূপ আচরণ রফিক মিয়ার জন্য মর্যাদাহানিকর। তাই ম্যানেজারের এরূপ আচরণ পরিহার করা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর