পিতা-মাতার প্রতি সন্তানের প্রধান কর্তব্যগুলো লেখ।
উত্তর: পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অপরিসীম। আল্লাহর কর্তব্য পালনের পরেই মাতা-পিতার কর্তব্য পালন করতে হয়। সন্তানের পিতামাতার জন্য কী কর্তব্য তা পবিত্র কুরআনের সূরা বনি ইসরাইলের ১৭-২৪ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে। পিতামাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার ও সম্মানজনক আচরণ করতে হবে। তাদের 'পর্যাপ্ত পরিমাণে অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনোক্রমেই দুর্ব্যবহার ও খারাপ আচরণ তথা অসম্মানজনক আচরণ করা যাবে না। তাঁরা বার্ধক্যে উপনীত হলে তাদের প্রয়োজনীয় সেবাযত্ন করতে হবে, কখনো কঠোর ও কঠিন আচরণ করা যাবে না এবং তাদের প্রতি দয়াদ্রচিত্ত হতে হবে। আর তারা মৃত্যুবরণ করলে, তাদের জন্য দুআ করতে হবে, তাদের ঋণ পরিশোধ করতে হবে এবং তাদের বন্ধুদের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
পিতা-মাতার প্রতি সন্তানের প্রধান কর্তব্যগুলো লেখ।
উত্তর