উদ্দীপকে 'প' যে সংগঠনের প্রতি ইঙ্গিত করেছেন তা হলো ইসলামি পরিবার।কুরআন ও সুন্নার নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত। ইসলামি পরিবারে স্ত্রীদেরকে স্বেচ্ছায় মোহরানা আদায় করতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, "আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশি মনে দিয়ে দাও (সূরা নিসা: ৪) খাদ্য বস্ত্রের অধিকার সম্পর্কে রাসুল (সা.) বলেন, যখন তুমি খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং যখন তুমি পোশাক পরবে তখন তাকেও পরাবে (সুনানে আবু দাউদ)। সদাচরণ পাওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, "আর তোমরা স্ত্রীদের সাথে সংযত ও সুন্দর আচরণ কর। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয় তাহলে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাহাতে আল্লাহ তায়ালা সীমাহীন কল্যাণ রেখেছেন (সূরা আন-নিসা: ১৯)। এভাবেই ইসলামে পরিবারে নারীর কর্তব্য ও অধিকার স্বীকার। ইসলামি পরিবার শান্তি ও তৃপ্তির কেন্দ্র। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পেতে পার (সূরা আর রোম: ২১)
উদ্দীপকে জনাব 'প' বলেন, এ সংগঠনটি নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র। তাই বলা যায়, জনাব 'প' ইসলামি পরিবারের প্রতি ইঙ্গিত করেছেন।