কোন গুণের আদর্শ গ্রহণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না? ব্যাখ্যা করো।
উত্তর: তাকওয়ার কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না। তাকওয়ার অর্থ— আত্মরক্ষা রক্ষা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা । কালামের আদর্শে এটিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কালাম একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী। তার স্ত্রী অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বললে কালাম তার স্ত্রীকে বুঝিয়ে বলে, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।” তার এ বক্তব্যে তাকওয়া প্রকাশ পেয়েছে। ইসলামি জীবনদর্শের সব সৎগুণের মূল হলো তাকওয়া। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান” (সুরা হুজুরাত: ১৩)। তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি ও পবিত্র তা অর্জন হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, তিনি সবকিছু দেখেন বলে জানে, সে কখনো অন্যায় করতে পারে না। তাই কালাম তাকওয়ার আদর্শ গ্রহণের কারণে অসৎপথ অবলম্বন করতে রাজি হয়নি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কোন গুণের আদর্শ গ্রহণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না?…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর