জনাব মামুনের মধ্যে ইসলামের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মামুনের মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সবরের বহিঃপ্রকাশ ঘটেছে। সবর শব্দের অর্থ ধৈর্যধারণ করা। দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালা-মুসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম সবর। সবর আখলাকে হামিদাহ-এর একটি অন্যতম গুণ। এটা মানুষের নৈতিক চরিত্রের প্রকাশ ঘটায়। জনাব মামুনের মধ্যে এ গুণটি প্রকাশ পেয়েছে। জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষ তার সাথে খারাপ ব্যবহার করলেও তিনি ভালো ব্যবহার করেন। দুঃখ-কষ্ট, বিপদাপদে বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়। যা তার সবরের পরিচয় বহন করে। সুতরাং জনাব মামুন নিজের মধ্যে এই সবরের গুণ ধারণ করেছেন। যার বহিঃপ্রকাশ তার কর্মে ঘটেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মামুনের মধ্যে ইসলামের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর