রহিম সাহেবের কর্মকাণ্ডে কীসের প্রকাশ ঘটেছে? বর্ণনা কর।
উত্তর: রহিম সাহেবের কর্মকাণ্ডে হালাল উপার্জন, সততা, সবর ও মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল প্রকাশ পেয়েছে। সততা, সবর ও তাওয়াক্কুল মুমিনের অন্যতম গুণ। সৎপথ অবলম্বনের জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “হে মুমিনগণ ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথি হও।” (সূরা আত-তাওবা : ১১৯) সবর করা অত্যন্ত সাহসিকতার কাজ। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, “অবশ্যই যে ব্যক্তি সবর করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এটি সাহসিকতামূলক কাজ। -(সূরা আশ-শুরা : ৪৩) রাসুল (সা.) বলেছেন, “ধৈর্য ইমানের অর্ধাংশ।” (তাবারি) আর আল্লাহ তায়ালা তার ওপর তাওয়াক্কুলকারীকে ভালোবাসেন । আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন।” (সূরা আলে-ইমরান : ১৫৯) রহিম সাহেব ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হলেও বিচলিত না হয়ে ধৈর্যধারণ করেন এবং তিনি আশা করেন আল্লাহর ইচ্ছায় একদিন হয়তো ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন। তাই তিনি সৎভাবে ব্যবসায় করতে থাকেন। সুতরাং রহিম সাহেব সততা, সবর ও তাওয়াক্কুল এবং হালাল উপার্জন করে মূলত আল্লাহর নির্দেশেরই প্রতিফলন ঘটিয়েছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রহিম সাহেবের কর্মকাণ্ডে কীসের প্রকাশ ঘটেছে? বর্ণনা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর