কালামের স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হারাম উপার্জনের বা প্রতারণার প্রতি ইঙ্গিত করায় কালামের স্ত্রীর মতামতকে আমি সমর্থন করি না। অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। অর্থাৎ যেসব বিষয় কুরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে অবৈধ প্রমাণিত হয় তাকে হারাম বলে। যা কালামের স্ত্রীর মতামতে লক্ষণীয়। উদ্দীপকে কালামের সংসারে অভাব-অনটন লেগে থাকার কারণে কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। তার এ মতামতটি স্পষ্টত মিথ্যা বলা, খাদ্যে ভেজাল ও প্রতারণাকে নির্দেশ করে। প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। আল্লাহ তায়ালা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন। এতে একদিকে যেমন আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হয়, তেমনি অন্যদিকে অনুসরণ করা হয় নিজের কুপ্রবৃত্তির। রাসুল (স) বলেন, "যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আর হারাম জীবিকা দিয়ে গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম।” (মুসনাদে আহমদ) পরিশেষে বলা যায়. হালাল উপার্জন করা আল্লাহর নির্দেশ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে সর্বদা বৈধ পন্থায় উপার্জন করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কালামের স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর