উদ্দীপকে জনাব 'ছ' তার কর্মকাণ্ডে কীসের প্রতি লক্ষ্য রেখে চলে? বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব 'ছ' হালাল উপার্জনের প্রতি লক্ষ রেখে চলেন, ইসলামে যার গুরুত্ব অত্যধিক। আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত বিধানানুযায়ী ব্যবসায়-বাণিজ্যসহ বিভিন্ন, কাজে শ্রম বিনিয়োগ ও মেধা খাটানোর মাধ্যমে উপার্জন করাকে হালাল উপার্জন বলে । সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এবং মিথ্যা বা প্রতারণার মাধ্যমে কাউকে না ঠকিয়ে উপার্জনের পদ্ধতিই হলো হালাল উপার্জন। যা জনাব 'ছ'-এর কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব 'ছ' একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং যথাসময়ে কর্মচারীদের বেতন পরিশোধ করেন। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও তিনি শরিয়তের বিধান লঙ্ঘন করেন না। তার এ কাজটি হালাল উপার্জনকে নির্দেশ করে । ইসলামি শরিয়তে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম । হালাল উপার্জন হচ্ছে আল্লাহর নির্দেশিত পন্থা। হালাল উপার্জন করার মাধ্যমে আল্লাহ ও রাসুল (স)-এর আদেশ মান্য করা হয় এবং তাদের সন্তুষ্টির মাধ্যমে পরকালে পুরস্কার লাভ করা যাবে। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, “সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে” (ইবনে মাজাহ)। এ হাদিসে মূলত হালাল উপার্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া হালাল উপার্জনকারী ব্যক্তি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেমন দুনিয়ায় মর্যাদার অধিকারী হন তেমনি আখিরাতেও সফলতা লাভ করবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ছ' তার কর্মকাণ্ডে কীসের প্রতি লক্ষ্য রেখে চলে? বিষয়…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর