কীভাবে আল্লাহর স্মরণে মানসিক প্রশান্তি পাওয়া যায়? তোমার পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: যেভাবে আল্লাহর স্মরণে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা হলো যিকিরে লিসানি বা মৌখিক স্মরণের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়। ইসলামি শরিয়তে যিকির প্রধানত দুই ধরনের। যথা- ১. যিকিরে লিসানি বা মৌখিক স্মরণ। ২. যিকিরে ক্বলবী বা আন্তরিক স্মরণ। ১. যিকিরে লিসানি বা মৌখিক স্মরণ: মুখে মুখে আল্লাহপাকের যিকির করাকে যিকরে লিসানি বলে। মৌখিক যিকির দ্বারা আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে যদি অন্তরে আল্লাহর স্মরণ জাগরত হয় তথা অন্তরে আল্লাহর নৈকট্য জাগরুক থাকে, তাহলে এ ধরনের যিকির দ্বারা দৈহিক ও মানসিক উভয় দিক দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। মৌলিক যিকির আবার দুইভাবে করা যায় । যথা— ক. যিকিরে জলি বা উচ্চৈঃস্বরে যিকির। খ. যিকিরে খফী বা নিঃশব্দে যিকির। মৌখিক যিকিরের মাধ্যমে জীবন ও মনমানসিকতায় পবিত্রতা অর্জিত হয়। মৌখিক যিকিরের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে মহানবি (সা.) বলেছেন, “তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহ পাকের যিকরে সিত্ত থাকে।” (তিরমিযী) মুখে মুখে আল্লাহর যিকির করার মাধ্যমে বান্দার হৃদয় যেহেতু সব সময় আল্লাহ স্মরণে সিক্ত থাকে তাই তার হৃদয় কঠিন ও শক্ত হয়ে যায় না। তার হৃদয়ে আল্লাহর রহমত বর্ষিত হয়। সে অনর্থক ও বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। সে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সন্তুষ্টির জন্য সকল কাজ সম্পাদন করে। দুনিয়ার প্রতি লোভ- লালসামুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার ধ্যানজ্ঞান হয়। কোনোকিছু পাওয়া না পাওয়ার বেদনায় সে হতাশ হয় না বরং তাকে আল্লাহ যেভাবে রাখেন সেভাবে থাকতেই সে সন্তুষ্ট থাকে। ফলে সে মানসিকভাবে সবসময় প্রশান্তি অনুভব করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কীভাবে আল্লাহর স্মরণে মানসিক প্রশান্তি পাওয়া যায়? তোমার পাঠ্যবইয়…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর