আ খ ম আবু বকর সিদ্দিকের কর্মে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: গা আ খ ম আবু বকর সিদ্দিক এর কর্মে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। কর্তব্য অর্থ অবশ্যকরণীয় দায়িত্ব। যেসব দায়িত্ব পালন করা আমাদের জন্য অপরিহার্য তাকে কর্তব্য বলে । আর নিষ্ঠার সাথে যথাযথভাবে কর্তব্য পালন করাকে বলা হয় কর্তব্যপরায়ণতা। আ খ ম আবু বকর সিদ্দিক তার কর্তব্য যথাযথ পালন করে । তার কর্মে কর্তব্যপরায়ণতার বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে আ খ ম আবু বকর সিদ্দিক একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি নিয়মিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবককে অবহিত করেন। শিক্ষকেরা বিলম্বে শ্রেণিকক্ষে প্রবেশ করলে তাদেরকে সতর্ক করেন। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অভিভাবকদের সাথে শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে যোগাযোগও রাখেন। তিনি মনে করেন, প্রত্যেক দায়িত্বশীলই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এসব কারণে আ খ ম আবু বকর সিদ্দিকের কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতার প্রকাশ ঘটেছে। দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় বিভিন্ন কর্তব্য রয়েছে। এসব কর্তব্য যথাযথভাবে পালন করা আবশ্যক। এর জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই বলা যায়, সমাজের সর্বস্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কর্তব্যপরায়ণতার বিকল্প নেই।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আ খ ম আবু বকর সিদ্দিকের কর্মে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর