উদ্দীপকের আলোকে স্বদেশ প্রেমের উপায়গুলো লেখ।
উত্তর: উদ্দীপকে জনাব ডা. কামরুল ইসলাম দেশের মানুষের বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করে ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছেন। সুতরাং তার এ কর্মের দ্বারা আমরা বুঝতে পারি যে, দেশের স্বার্থে ও মানুষের স্বার্থে ত্যাগ স্বীকার করার দ্বারা দেশপ্রেম প্রকাশ করা যায়। তাছাড়া উদ্দীপকে আরও দেখা যায়, তার বাবা শহিদ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম দেশের জন্য জীবন দিয়েছেন। তার এ জীবন দান দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। কারণ দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা স্বদেশপ্রেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি উপায়। এছাড়া ডাঃ কামরুল ইসলাম মনে করেন দেশ ও দেশের মানুষের সেবাতেই রয়েছে কল্যাণ। তিনিও দেশের মানুষের কল্যানের জন্য কাজ করতে চান। দেশ ও দেশের মানুষের যেকোনো পর্যায় থেকেই সেবা করে দেশপ্রেমের প্রকাশ ঘটানো যায় । উদ্দীপকের উল্লিখিত উপায়গুলো ছাড়াও আরও যেসব উপায় রয়েছে সেগুলো হলো— দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, দেশের কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদি উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে স্বদেশ প্রেমের উপায়গুলো লেখ।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর