'জামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত' তুমি কি একমত? পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: জামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত— আমি উক্তিটির সাথে একমত। ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং প্রগতিশীল ও শাশ্বত জীবনব্যবস্থা। ইসলামি শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধসমূহ সর্বাত্মকভাবে প্রতিফলিত হয়। আরও স্পষ্ট করে বলতে গেলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মূল বিশ্বাসের আলোকে যত নিয়ম-নীতি, বিধি-নিষেধ পালন করতে হয় তা সবই ইসলামি সংস্কৃতি। ইসলামি জীবনচেতনা, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থি কোনো সংস্কৃতি মুসলিম জাতির সংস্কৃতি হতে পারে না। এ সংস্কৃতির সব বিষয়ে ইমানের ছোঁয়া থাকে। অর্থাৎ শরিয়ত পরিপন্থি কোনো কাজ, বিশ্বাস এ সংস্কৃতিতে স্থান পায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইসলামি ৰিধান মেনে চলাই এ সংস্কৃতির মূলকথা। উদ্দীপকের জামাল সাহেব প্রাকৃতিক দুর্যোগ থেকে কাউকে রক্ষা করার জন্য সরাসরি আল্লাহর প্রতি বিশ্বাস না করে তাবিজের ওপর ভরসা করেছেন। তার বিশ্বাসে ত্রুটি থাকার কারণে উক্ত কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'জামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত' তুমি কি একমত? পাঠ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর