রাসুলুল্লাহর বাণী— “আর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রাসুলুল্লাহর বাণী- “আর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে”- — এর দ্বারা কর্তব্যপরায়ণতাকে বোঝানো হয়েছে। কর্তব্য অর্থ করণীয়। আর দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা হচ্ছে কর্তব্যপরায়ণতা। যেসব কাজ বা বিষয় সম্পন্ন করা অপরিহার্য তাকে কর্তব্য বলা যায়। কাজেই কর্তব্যপরায়ণতার অর্থ হবে অনিবার্য কাজ সম্পাদনে সচেতন আগ্রহ ও আত্মনিয়োগ। আর উদ্দীপকে কর্তব্যপরায়ণতা সম্পর্কে ফুটে উঠেছে। উদ্দীপকে আ খ ম আবু বকর সিদ্দিক মনে করেন, প্রত্যেক দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এ সম্পর্কে রাসুল (স) এর বলেছেন— “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” এর সাথে আ খ ম আবু বকর সিদ্দিক এর কথার সাদৃশ্য রয়েছে। আ খ ম আবু বকর সিদ্দিক তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং তার কাজের মাধ্যমে বা কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতার প্রকাশ ঘটেছে। পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় বিভিন্ন কর্তব্য রয়েছে। এসব কর্তব্য অবহেলা করা ঠিক নয়। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন রাসুল (স) বলেছেন – “সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে” (মুসলিম)। প্রকৃতই পৃথিবীর প্রতিটি মানুষই বিভিন্ন রকমের বৈষয়িক, ধর্মীয়, নৈতিক ও সামষ্টিক দায়িত্ব নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছে। এসব দায়িত্ব পালন ছাড়া পরকালে মুক্তিলাভ সম্ভব নয়। সুতরাং ইহকালীন ও পরকালীন জীবনে সাফল্য লাভের জন্য কর্তব্যপরায়ণ হওয়ার বিকল্প নেই।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রাসুলুল্লাহর বাণী— “আর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর