জামাল সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামের দৃষ্টিতে জামাল সাহেবের কাজটি ইমানের পরিপন্থি ইমানের প্রথম কথাই হচ্ছে বিশ্বাস। প্রতিটি মুসলমানকে জীবনের প্রতিটি কাজে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা জরুরি। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার প্রতি একজন প্রকৃত মুসলিম বিশ্বাস করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কারো কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে এ ধারণা করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ। এ বিষয়ে অন্য কোনো জাতিকে অনুসরণ করা আরো বড় অপরাধ হিসেবে বিবেচিত। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন- হে মুমিনগণ, তোমরা যদি আহলে কিতাবের কোনো দলের অনুসরণ করো, তাহলে ইমান আনার পর তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দিবে। (আলে ইমরান : ১০০ ) আমরা উদ্দীপকে লক্ষ করেছি যে, জামাল সাহেব বাড়ি নির্মাণের সময় একটি তাবিজের পুটলি রাখেন। এ তাবিজটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িকে রক্ষা করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন। অর্থাৎ তিনি তাবিজের ওপর ভরসা করেন, যেটি ইসলামের দৃষ্টিতে শিরকের অন্তর্ভুক্ত। কারণ, তিনি মনে করছেন এগুলো তাকে নিরাপত্তা দেবে এবং অমঙ্গল থেকে তার সম্পদকে রক্ষা করবে। সুতরাং এটা প্রতীয়মান হয় যে, জামাল সাহেবের কাজটি ইমানের পরিপন্থি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জামাল সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর