শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: জনাব রতনের অবৈধ উপার্জনের প্রতিবাদে ইমাম সাহেবের মন্তব্য সম্পূর্ণ যথার্থ। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না। সাদকা করলে তাও কবুল হয় না এবং তাতে বেশি গুণাহ হয়। এজন্য রাসুল (সা.) বলেছেন, “ঘুষ দাতা ও ঘুষগ্রহিতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি) এ হাদিস থেকে এটাই প্রমাণিত হয় ঘুষখোরের ইবাদত কবুল হলে সে জাহান্নামে যেত না। কিয়ামতের দিন ঘুষখোর দুরাবস্থার মধ্যে পতিত হবে। এ সম্পর্কে রাসুল (সা.) বলেন, আল্লাহর শপথ। তোমাদের কোনো ব্যক্তি অনধিকারে (বা অবৈধভাবে) কোনো কিছু গ্রহণ করলে, কিয়ামতের দিন সে তা বহন করতে করতে আল্লাহ সামনে হাজির হবে। এতএব আমি তোমাদের কাউকে আল্লাহর দরবারে এ অবস্থায় উপস্থিত হতে দেখতে চাই না যে, সে উট বহন করবে আর তা আওয়াজ করতে থাকবে অথবা গাভী (বহন করে নিয়ে আসবে আর তা) হাম্বা হাম্বা করতে থাকবে অথবা বকরি (বোঝা বহন করে নিয়ে আসবে আর তা) ভ্যা ভ্যা করতে থাকবে। অতঃপর তিনি তাঁর দু'হাত এত উপরে উঠালেন যে, তাঁর বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হলো। তিনি বলেন, হে আল্লাহ! আমি কি (তোমার হুকুম) পৌঁছে দিয়েছি? তিনবার তিনি এ কথা বলেন। (বুখারি ও মুসলিম) জনাব রতন উৎকোচ গ্রহণ ছাড়া ফাইলে সই করেন না। বিষয়টি স্থানীয় মসজিদের ইমাম সাহেব জানার পর মন্তব্য করেন, “ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন।” জনাব রতনের উচিত উৎকোচ গ্রহণ করা থেকে বিরত থাকা এবং তাওবা করে সৎ জীবনযাপন করা। সুতরাং ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব রতন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাতসহ ইসলামের অন্যান্য বিধানাবলি পালন করে থাকেন। কিন্তু ঘুষ নেওয়া ছাড়া তিনি অফিসের ফাইল সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম সাহেব বিষয়টি জানার পর মন্তব্য করলেন, “ইরাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন।”

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

আদল শব্দের অর্থ ন্যায়বিচার।

উত্তর

রাসুল (সা.) বলেছেন, “ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামায ছেড়ে দেওয়া।” এ হাদিসে এটাই প্রতীয়মান হয়, প্রত্যেক মুমিনকে প্রত্যহ পাঁচওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোনো অবস্থায়ই সালাত ত্যাগ করা যাবে না। সালাত ত্যাগ করলে ইমান হারা হতে হয়। সালাত আদায় করা ইমানদারের লক্ষণ আর সালাত পরিত্যাগ করা কুফরির লক্ষণ। তাই মুমিনকে অবশ্যই সালাত আদায় করতে হবে।

উত্তর

উদ্দীপকে জনাব রতনের উপার্জন ঘুষ তথা হারাম। রাসুল (সা.) হারাম উপার্জন সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এরশাদ করেছেন— “হারাম রিযিকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত-মাংস গঠিত হয়েছে হারাম সম্পদ দিয়ে সে শরীর ও গোশত কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। তার ইবাদত ও দুআ আল্লাহর নিকট কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, “লোকে দূর-দূরান্ত ভ্রমণ করে এবং দুআ কবুলের আশায় এলোমেলো চুলে ধুলা ধুসরিত অবস্থায় দু'হাত আসমানের দিকে তুলে বারবার বলতে থাকে হে আল্লাহ! অথচ তার খাবার হারাম, পোশাক হারাম । হারাম খাদ্যে সে লালিত-পালিত হয়েছে। এমন ব্যক্তির দুআ আল্লাহর কাছে কীভাবে কবুল হতে পারে?” জনাব রতন একজন অসৎ কর্মকর্তা। তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন। নৈতিকতার বিচারে ও ইসলামি শরিয়তের আলোকে তার এ উপার্জন অবৈধ বা হারাম। আর হারাম উপার্জনের পরিণতি খুবই ভয়াবহ।

উত্তর

জনাব রতনের অবৈধ উপার্জনের প্রতিবাদে ইমাম সাহেবের মন্তব্য সম্পূর্ণ যথার্থ। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না। সাদকা করলে তাও কবুল হয় না এবং তাতে বেশি গুণাহ হয়। এজন্য রাসুল (সা.) বলেছেন, “ঘুষ দাতা ও ঘুষগ্রহিতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি) এ হাদিস থেকে এটাই প্রমাণিত হয় ঘুষখোরের ইবাদত কবুল হলে সে জাহান্নামে যেত না। কিয়ামতের দিন ঘুষখোর দুরাবস্থার মধ্যে পতিত হবে। এ সম্পর্কে রাসুল (সা.) বলেন, আল্লাহর শপথ। তোমাদের কোনো ব্যক্তি অনধিকারে (বা অবৈধভাবে) কোনো কিছু গ্রহণ করলে, কিয়ামতের দিন সে তা বহন করতে করতে আল্লাহ সামনে হাজির হবে। এতএব আমি তোমাদের কাউকে আল্লাহর দরবারে এ অবস্থায় উপস্থিত হতে দেখতে চাই না যে, সে উট বহন করবে আর তা আওয়াজ করতে থাকবে অথবা গাভী (বহন করে নিয়ে আসবে আর তা) হাম্বা হাম্বা করতে থাকবে অথবা বকরি (বোঝা বহন করে নিয়ে আসবে আর তা) ভ্যা ভ্যা করতে থাকবে। অতঃপর তিনি তাঁর দু'হাত এত উপরে উঠালেন যে, তাঁর বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হলো। তিনি বলেন, হে আল্লাহ! আমি কি (তোমার হুকুম) পৌঁছে দিয়েছি? তিনবার তিনি এ কথা বলেন। (বুখারি ও মুসলিম) জনাব রতন উৎকোচ গ্রহণ ছাড়া ফাইলে সই করেন না। বিষয়টি স্থানীয় মসজিদের ইমাম সাহেব জানার পর মন্তব্য করেন, “ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন।” জনাব রতনের উচিত উৎকোচ গ্রহণ করা থেকে বিরত থাকা এবং তাওবা করে সৎ জীবনযাপন করা। সুতরাং ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর। | Prosthuti