জনাব 'ব'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ব' এর কর্মকাণ্ড যিকিরের শামিল। ইসলামি শরিয়তের পরিভাষায়, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখা, তাঁর প্রশংসা করা ও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করাকে যিকির বলে । ইমাম কুরতুবি (র)-এর মতে, জীবনের সব ক্ষেত্রে ও পর্যায়ে আল্লাহর বিধিনিষেধের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শনের নাম যিকির । সুফি-সাধকগণের মতে, যিকির হলো সবরকম কাজকর্মে, আচার- আচরণে মুখে আল্লাহর নাম উচ্চারণ ও অন্তরে স্মরণের মাধ্যমে তাঁর সাথে মানুষের আত্মার মিলন ঘটানোর পদ্ধতি । ইসলামি শরিয়তে যিকিরের প্রধানত দুই ধরনের পদ্ধতি আলোচিত হয়েছে। যথা- ক.মৌখিক স্মরণ ও খ.আন্তরিক স্মরণ। মহান আল্লাহর নৈকট্য লাভের প্রধানতম কার্যকর উপায় হলো যিকর। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তখন বান্দাকে স্মরণ করে থাকেন। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন- “তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব এবং তোমরা আমার শুকরিয়া আদায় করবে, অকৃতজ্ঞ হবে না।” (সূরা আল-বাকারা : ১৫২) যিকর একদিকে যেমন হৃদয়ের কলুষতা ও পাপ পঙ্কিলতা দূর করে দিয়ে মানবমন বিশুদ্ধ, নির্মল ও পবিত্র করে, তেমনি এটি মানব মনে আল্লাহ ভীতি ও তাকওয়া সৃষ্টি করে মহান আল্লাহর সাথে মানুষের সম্পর্ক সুদৃঢ় করে দেয়। উদ্দীপকে জনাব 'ব' সবসময়, সবকাজে আল্লাহকে স্মরণ করেন, তাঁর প্রশংসা করেন এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেন। এরূপ কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তে যিকর বলা হয় ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ব'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর