উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানকে কি যাকাতের অর্থ প্রদান করা যাবে? তোমার মতামতসহ কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করা যাবে না । যাকাত ইসলামের তৃতীয় রুকন। ইমান ও সালাতের পরেই যাকাতের স্থান। যাকাত একটি ফরজ ইবাদাত। এর অস্বীকারকারী কাফির হয়ে যায়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে যাকাত বণ্টনের খাতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “সাদাকা (যাকাত) কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, আর ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য, দাসমুক্তির জন্য, ঋণমুক্ত করার জন্য, আল্লাহর পথে সংগ্রামী ও অসহায় পথিকদের জন্য। এটি আল্লাহর বিধান । আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” (সূরা তাওবা : ৬০) এ আয়াতে আল্লাহর তায়ালা যাকাত বণ্টনের আটটি খাত উল্লেখ করেছেন। যাকাত একটি ফরজ ইবাদাত। উক্ত আটটি খাত ব্যতীত অন্য কোনো খাতে যাকাতের অর্থ প্রদান করলে যাকাত আদায় হবে না; বরং দান হিসেবে গণ্য হবে। এতে ফরজ ইবাদাত যাকাত আদায় না হওয়ায় গুনাহগার হবে । উদ্দীপকের বিদ্যানন্দ ফাউন্ডেশন অসহায়, দুস্থ, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের একবেলা আহার করায়, মৌলিক শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে। এ প্রতিষ্ঠানটি একজন হিন্দু ব্যক্তি প্রতিষ্ঠা করেন। স্বাভাবিকভাবেই এই ফাউন্ডেশন ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী পরিচালিত হয় না। সুতরাং বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করলে তা শরিয়তের বিধান অনুযায়ী যাকাতের অর্থ বণ্টনের নির্ধারিত আটটি খাতে ব্যয় করা হবে না। আর আমরা জানি যে, পবিত্র কুরআনে উল্লিখিত নির্ধারিত আটটি খাতে যাকাতের অর্থ ব্যয় না করলে যাকাত আদায় হবে না । পরিশেষে বলা যায়, বিদ্যানন্দ ফাউন্ডেশনকে যাকাতের অর্থ প্রদান করলে যাকাত আদায় হবে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানকে কি যাকাতের অর্থ প্রদান করা যাবে? তোম…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর