শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত অসাধু লোকজনের চরিত্র তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করে বিপদগ্রস্তদের জন্য করণীয়গুলো লেখ ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অসাধু লোকজনের চরিত্রে ইহসান অনুপস্থিত এবং তাদের উপার্জনটি হারাম। আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের প্রতি মানুষের এবং অন্যান্য সৃষ্টির প্রতি কর্তব্য রয়েছে। ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরেই দায়িত্ব-কর্তব্য রয়েছে। অসহায়, দুস্থ মানবতার সাহায্য-সহযোগিতা করা মানুষের কর্তব্য। মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের কেউ বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসা। কেউ অসুস্থ হলে তার খোঁজ নেওয়া মানুষের প্রতি মানুষের কর্তব্য। মানুষের প্রতি ইহসান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যদি ইহসান কর, তাহলে তোমরা তোমাদের নিজেকে ইহসান করবে; আর যদি তোমরা অনিষ্ট সাধন কর, তাও করবে নিজেদের জন্যই।” (সূরা বনি ইসরাইল : ৭) উদ্দীপকে দেখা যায়, মার্কেটে অগ্নিকাণ্ডের সময় অসাধু ও নীতিহীন, লোক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসেনি। বরং বিভিন্ন দোকানপাট থেকে লুটপাট করে মালামাল নিয়ে যায়। তাদের লুটপাট করে নিয়ে যাওয়া এটি হারাম উপার্জন। অথচ মানুষের কর্তব্য হলো বিপদে সাহায্য-সহযোগিতা করা; জান-মালের হেফাজত করা। এমতাবস্থায় লুটপাট না করে করণীয় হলো- ব্যবসায়ীদের দোকানের মালামালের নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত অসাধু লোকজনের চরিত্র তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্…

উদ্দীপক

সাম্প্রতিক বঙ্গবাজার ও নিউ সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যেখানে ব্যবসায়ীরা কয়েক হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে এক শ্রেণির অসাধু ও নীতিহীন লোকজন বিপদগ্রস্তদের সাহায্য না করে বরং বিভিন্ন দোকান থেকে লুটপাট করে মালামাল নিয়ে যায়, যা ব্যবসায়ীদের জন্য আরও বেশি বেদনার কারণ হয়ে দাঁড়ায়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তৌফিক মনে করে, ইসলামি মূল্যবোধের অনুপস্থিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে কতিপয় অসাধু লুটপাটে অংশ নিয়েছে।

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

হাক্কুল ইবাদ অর্থ বান্দার হক ।

উত্তর

এক মুসলিমের উপর অপর মুসলিমের কতিপয় হক রয়েছে। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, “এক মুসলিমের ওপর অপর মুসলিমের ছয়টি হক রয়েছে— ১. কারও সাথে দেখা হলে সালাম দেবে; ২. আমন্ত্রণ করলে তা কবুল করবে; ৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিবে; ৪. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ার হামুকাল্লাহ বলবে; ৫. অসুস্থ হলে তার খোঁজখবর নিবে; ৬. ইন্তেকাল করলে তার জানাযায় অংশগ্রহণ করবে

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অসাধু লোকজনের চরিত্রে ইহসান অনুপস্থিত এবং তাদের উপার্জনটি হারাম। আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের প্রতি মানুষের এবং অন্যান্য সৃষ্টির প্রতি কর্তব্য রয়েছে। ব্যক্তি, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরেই দায়িত্ব-কর্তব্য রয়েছে। অসহায়, দুস্থ মানবতার সাহায্য-সহযোগিতা করা মানুষের কর্তব্য। মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের কেউ বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসা। কেউ অসুস্থ হলে তার খোঁজ নেওয়া মানুষের প্রতি মানুষের কর্তব্য। মানুষের প্রতি ইহসান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যদি ইহসান কর, তাহলে তোমরা তোমাদের নিজেকে ইহসান করবে; আর যদি তোমরা অনিষ্ট সাধন কর, তাও করবে নিজেদের জন্যই।” (সূরা বনি ইসরাইল : ৭) উদ্দীপকে দেখা যায়, মার্কেটে অগ্নিকাণ্ডের সময় অসাধু ও নীতিহীন, লোক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসেনি। বরং বিভিন্ন দোকানপাট থেকে লুটপাট করে মালামাল নিয়ে যায়। তাদের লুটপাট করে নিয়ে যাওয়া এটি হারাম উপার্জন। অথচ মানুষের কর্তব্য হলো বিপদে সাহায্য-সহযোগিতা করা; জান-মালের হেফাজত করা। এমতাবস্থায় লুটপাট না করে করণীয় হলো- ব্যবসায়ীদের দোকানের মালামালের নিরাপত্তা নিশ্চিত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তৌফিকের মতের সাথে আমি একমত । বঙ্গবাজার ও নিউসিটি মার্কেটে অগ্নিকাণ্ডের সময় এক শ্রেণির অসাধু ও নীতিহীন লোক বিপদগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য-সহযোগিতা না করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে দ্বাদশ শ্রেণির তৌফিক মনে করে, ইসলামি মূল্যবোধের অনুপস্থিতিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে কতিপয় অসাধু লুটপাটে অংশ নিয়েছে। তৌফিকের মন্তব্য সঠিক, কেননা ইসলামি মূল্যবোধ থাকলে কেউ বিপদে সাহায্য না করে ক্ষতি করতে পারে না। ইসলামি মূল্যবোধে অন্যের প্রতি সহানুভূতিশীল, বিনয়ী, পরোপকারী, সহমর্মী হতে শেখায়। অন্যের বিপদে সাহায্য-সহযোগিতা করার শিক্ষা দেয়। মুসলমানদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, সবকিছুই শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে । অতএব, বলা যায়, ইসলামি মূল্যবোধের অনুপস্থিতিই সমাজে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও অশান্তি তৈরি হয়। ইসলামি মূল্যবোধের চর্চা থাকলে মানুষ পরস্পরের কল্যাণকামী হতো। কেননা ইসলাম শান্তির চর্চা ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।