উদ্দীপকে হাক্কুল ইবাদের যে চিত্র ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: ড. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাঝে হাক্কুল ইবাদ-এর চিত্র ফুটে উঠেছে। মানুষের প্রতি মানুষের অধিকার ও কর্তব্যকে আরবিতে হাক্কুল ইবাদ বলা হয়। একে আবার মানবাধিকারও বলা হয়। ব্যাপকভাবে বললে, মানুষ হিসেবে মানুষের জন্য এবং সৃষ্টির জন্য যা কিছু কল্যাণকর সেটাই বান্দার হক। আল্লাহর ইবাদাত পালনের মাধ্যমে সৃষ্টির প্রতি কর্তব্য পালন করা যায়। তাছাড়া মানুষ ও সৃষ্টিকূলের কল্যাণ ও সেবার মাধ্যমেও তা করা যায়। এটিও ইবাদাতের অংশ। অসহায়, দুঃস্থ মানবতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা আমাদের অবশ্য কর্তব্য। মহানবি (সা.) বলেছেন, “তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় ব্যবহার কর, তাহলে যিনি আসমানে আছেন (আল্লাহ) তিনি তোমাদের দয়া করবেন।” (তিরমিযি) মানুষ সমাজে চলতে গেলে তার সহযোগিতার জন্য অনেক বন্ধুবান্ধবের সংস্পর্শে আসতে হয়। সেসব বন্ধুবান্ধবদের প্রয়োজনে এগিয়ে আসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে হাক্কুল ইবাদের যে চিত্র ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর