বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রমে বঞ্চিত শিশুর যে অধিকার ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রমে বঞ্চিত শিশুর মৌলিক অধিকার আদায়ের চিত্র ফুটে উঠেছে। শিশু মানবসভ্যতার রক্ষাকবচ। আজকের শিশুই আগামী দিনের স্বপ্নীল সম্ভাবনা। শিশুর সুষ্ঠু বিকাশের ওপর নির্ভর করে একটি সুস্থ জাতি গঠন। তাই শিশুর নিরাপত্তা ও সুষ্ঠ বিকাশে শিশুর অধিকারের সঠিক বাস্তবায়ন অপরিহার্য। ইসলামি জীবন দর্শনে মানব সন্তান তথা মানব শিশু হচ্ছে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নেয়ামত ও আমানত। এ শিশু পৃথিবীর জ্বালোয় আগমনের পূর্বেই কতকগুলো মৌলিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। উদাহরণ হিসেবে কোনো প্রকার বৈষম্য ছাড়া কিছু মৌলি মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, পরিপূর্ণ বিকাশের অধিকার, নিপীড়ন-নির্যাতন থেকে নিরাপদ থাকার অধিকার, শিক্ষার অধিকার, ভরণপোষণ লাভের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার। উদ্দীপকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দরিদ্র ও অসচ্ছল ছিন্নমূল পথশিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনি সহায়তা প্রদান করে। শিশুদের শিক্ষা, আহার, চিকিৎসা এবং নিরাপত্তা লাভ করা মৌলিক অধিকার। বিদ্যানন্দ ফাউন্ডেশন শিশুদের মৌলিক শিক্ষা প্রদানে কাজ করে। আর প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমেই একজন শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। শিশুরা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, যোগ্য এবং দক্ষ ও কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সে ব্যবস্থা পাবার একজন শিশুর অধিকার রয়েছে। সুতরাং শিশুর আহার, শিক্ষা, চিকিৎসা পাওয়া শিশুর মৌলিক অধিকার।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রমে বঞ্চিত শিশুর যে অধিকার ফুটে উঠেছে…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর