উদ্দীপকে করিমের কাজে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: করিমের কাজে শোকর তথা কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করার পর সন্তুষ্ট হৃদয়ে, বিনয় ও বিনম্রতার সাথে তাঁর ভালোবাসা ও রেজামন্দি লাভের মানসে কথায় ও কাজে এবং বাস্তবজীবনে তাঁরই মর্জি মোতাবেক কৃতজ্ঞতা ব্যক্ত করাকেই শোকর বলা হয় । শোকরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মহান আল্লাহ তায়ালার নিয়ামত ভোগ করার পর যদি মানুষ শোকর আদায় করে, তাহলে আল্লাহ তার জন্য নিয়ামত আরও বাড়িয়ে দেন । এ মর্মে আল্লাহ ঘোষণা করেন - “তোমরা যদি শোকর কর, অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব।” (সূরা ইবরাহিম : ৭) আল্লাহ তায়ালার নিয়ামত ভোগ করার পর যদি তাঁর শোকর আদায় না করে, তবে কঠিন ও নির্মম শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ তায়ালা বলেন- “আর যদি তোমরা শোকর আদায় না কর, তবে জেনে রাখ আমার শাস্তি বড় কঠিন।” (সূরা ইবরাহিম : ৭) আল্লাহ তায়ালা শোকর আদায়কারীর সম্মান দিয়ে থাকেন। এ মর্মে মহানবি (সা.) বলেন, “যে ব্যক্তি পানাহার করে শোকর করে তার মর্যাদা ধৈর্যশীল রোজাদারের মতো।” (সহিহ বুখারি) যে ব্যক্তি আল্লাহ তায়ালার ইবাদাতের পূর্ণতা ও কবুল হওয়ার জন্য শোকর আদায় করে, আল্লাহ তাকে অশেষ পুরস্কার দান করবেন। উপরিউক্ত আয়াত ও হাদিসের প্রতি আমল করতে গিয়ে করিম তার বড় ভাইয়ের ব্যবসায়িক উন্নতি উপলক্ষো দরিদ্রকে মাঝে খাবার বিতরণ করেন । যা শোকরিয়া আদায়ের শামিল। সুতরাং বলা যায়, করিমের কাজে শোকর প্রকাশ পেয়েছে, যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অত্যন্ত ব্যাপক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে করিমের কাজে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তার গুরুত্ব ও প্রয়ো…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর