সাবিনার মধ্যে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: সাবিনার মধ্যে পাঠ্যপুস্তকের কর্তব্যপরায়ণতার বিষয়টির প্রতিফলন ঘটেছে। কর্তব্য অর্থ অবশ্য করণীয় দায়িত্ব। যেসব দায়িত্ব পালন করা আমাদের জন্য অপরিহার্য তাকে কর্তব্য বলে। আর নিষ্ঠার সাথে যথাযথভাবে কর্তব্য পালন করাকে বলা হয় কর্তব্যপরায়ণতা। সাবিনার তার কর্তব্য যথাযথভাবে পালন করে। তারমধ্যে কর্তব্যপরায়ণতার বিষয়টি ফুটে উঠেছে । উদ্দীপকের সাবিনা বিভিন্ন ফ্যামিলি বাসায় কাজ করে। সে কোথাও কাজ করতে গেলে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। কোনো প্রকার অবহেলা বা উদাসীনতা প্রদর্শন করে না। সে যথাসময়ে আসে ও ঠিকঠাকভাবে কাজগুলো করে। কখনো কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। তার এরূপ কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতার প্রকাশ ঘটেছে। দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ইত্যাদির বিভিন্ন কর্তব্য রয়েছে। এসব কর্তব্য যথাযথভাবে পালন করা আবশ্যক। তাছাড়া কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি করে। সুতরাং সাবিনার মধ্যে কর্তব্যপরায়ণতার বিষয়টির প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সাবিনার মধ্যে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর