প্রতিবন্ধীরা কোন ধরনের অধিকার পাবে? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
উত্তর: আল-কুরআনে প্রতিবন্ধীকে সুবিধাবঞ্চিত, রোগাক্রান্ত, দুর্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যান্য মানুষের অধিকার ইসলামে যেভাবে নিশ্চিত করেছে তেমনি প্রতিবন্ধী অধিকার নিশ্চিত করেছে। আল-কুরআনে ইরশাদ হচ্ছে— “ইহসান হলো পিতা-মাতার প্রতি আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন, নিকট ও দূর পড়শী, সাথী, মুসাফির এবং তোমাদের দাস-দাসীদের প্রতি ।” (নিসা: ৩৬) এখানে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন। রাসুল (সা.) বলেছেন— “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন । আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি) সুতরাং প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিক অক্ষম সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এসময় কোন কোন মুসলিম ভাই যদি এদের দুঃখ- কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে আল্লাহ তায়ালাও তার বিপদে সাহায্য করেন। সুতরাং প্রতিবন্ধীরা সাধারণ মানুষের মতো সকল অধিকার পাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
প্রতিবন্ধীরা কোন ধরনের অধিকার পাবে? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর