উদ্দীপকের জনাব রতনের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রতনের উপার্জন ঘুষ তথা হারাম। রাসুল (সা.) হারাম উপার্জন সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এরশাদ করেছেন— “হারাম রিযিকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত-মাংস গঠিত হয়েছে হারাম সম্পদ দিয়ে সে শরীর ও গোশত কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। তার ইবাদত ও দুআ আল্লাহর নিকট কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, “লোকে দূর-দূরান্ত ভ্রমণ করে এবং দুআ কবুলের আশায় এলোমেলো চুলে ধুলা ধুসরিত অবস্থায় দু'হাত আসমানের দিকে তুলে বারবার বলতে থাকে হে আল্লাহ! অথচ তার খাবার হারাম, পোশাক হারাম । হারাম খাদ্যে সে লালিত-পালিত হয়েছে। এমন ব্যক্তির দুআ আল্লাহর কাছে কীভাবে কবুল হতে পারে?” জনাব রতন একজন অসৎ কর্মকর্তা। তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন। নৈতিকতার বিচারে ও ইসলামি শরিয়তের আলোকে তার এ উপার্জন অবৈধ বা হারাম। আর হারাম উপার্জনের পরিণতি খুবই ভয়াবহ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রতনের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর